Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি

বিনোদন

ডিএনএ ইন্ডিয়া; বিবিসি
10 October, 2024, 12:20 pm
Last modified: 10 October, 2024, 12:44 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

হতে চেয়েছিলেন ক্রিকেটার, করেছেন এসি মেকানিকের কাজ, তার সিনেমাগুলোর আয় ২৫,০০০ কোটি রুপি

একসময় ৩০০ রুপি আয় করতে হিমশিম খেয়েছেন এই অভিনেতা, পরে তার সিনেমাগুলো বক্স অফিসে ২৫ হাজার কোটি রুপি আয় করেছে। 
ডিএনএ ইন্ডিয়া; বিবিসি
10 October, 2024, 12:20 pm
Last modified: 10 October, 2024, 12:44 pm
দ্য লাঞ্চবক্স সিনেমায় ইরফান খান। ছবি: আইএমডিবি

কিছু অভিনেতা হয়তো অল্প সময়ের জন্য রুপালি পর্দায় আসেন, কিন্তু দর্শকহৃদয়ে ছাপ রেখে যান আজীবনের জন্য। পর্দায় তারা হয়তো তেমন কথা বলেন না, কিন্তু চোখ দিয়েই রাজ্যের সব কথা সেরে ফেলেন। এই জাতেরই অভিনেতা ইরফান খান। 

এই তারকা হতে চেয়েছিলেন ক্রিকেটার, কিন্তু অর্থাভাবে সেই স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে। অভিনয়জীবনে সাফল্য পাওয়ার জন্যও সংগ্রাম করতে হয়েছে। 

৩০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে বেশ কয়েকটি হিট ও ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন ইরফান খান। শুধু বলিউডেই নয়, হলিউডেও নিজের জাত চিনিয়েছেন।

ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি ব্রিটিশ ও আমেরিকান সিনেমাতেও কাজ করেছেন এই বলিউড তারকা। বিশ্ব চলচ্চিত্রেও অভিনয়ের জন্য সমাদৃত হয়েছেন। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পর্যন্ত বহু পুরস্কার উঠেছে তার হাতে। ছিলেন বলিউডের অন্যতম সফল খান। 

ইরফানের জন্ম ১৯৬৭ সালে, রাজস্থানের টঙ্ক-এ, এক মুসলিম পরিবারে। তার মা ছিলেন রাজবংশের মেয়ে, বাবা ব্যবসায়ী। ইরফান হতে চেয়েছিলেন ক্রিকেটার, কিন্তু টাকার অভাবে সেই স্বপ্ন জলাঞ্জলি দিয়ে বেছে নেন অভিনয়কে। টাকা না থাকায় তিনি টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেননি।

এক সাক্ষাৎকারে ইরফান জানিয়েছিলেন, ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল তার। ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট সি কে নাইডু ট্রফিতে খেলার সুযোগও পেয়েছিলেন। 

টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে ইরফান বলেন, 'আমি ক্রিকেট খেলতাম। ক্রিকেটার হতে চেয়েছিলাম। আমি ছিলাম অলরাউন্ডার। জয়পুরে আমার দলে সবচেয়ে কমবয়সি ক্রিকেটার ছিলাম আমি। (ক্রিকেটে) ক্যারিয়ার করতে চেয়েছিলাম। খুব সম্ভব সি কে নাইডু টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার তখন টাকার টানাটানি ছিল। অন্য কারও কাছে যে টাকা চাইব, সে সাহসও পাইনি। সেদিনই ঠিক করে ফেলি, খেলাটা আমি চালিয়ে যেতে পারব না।'

ছবি: ইনস্টাগ্রাম

অর্থকষ্ট ইরফানের পিছু লেগে ছিল অনেকদিন। এমনও সময়ও ছিল, যখন ৩০০ রুপি জোগাড় করাও কঠিন ছিল তার জন্য। অভিনয় শেখার জন্য ন্যাশনাল স্কুল অভ ড্রামায় (এনএসডি) ভর্তি হতে ৩০০ রুপি লাগত। কিন্তু তার কাছে সেই টাকাও ছিল না। শেষে টাকাটা দেন তার বোন। 

তিনি বলেন, 'ন্যাশনাল স্কুল অভ ড্রামায় ভর্তি হতে ৩০০ রুপি লাগত। কিন্তু সে টাকা জোগাড় করাও আমার জন্য কঠিন ছিল। শেষপর্যন্ত আমার বোন টাকাটা জোগাড় করে দেয়।'

একসময় মেকানিক হিসেবেও কাজ করেছেন ইরফান। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে এক সাক্ষাৎকারে আরেক বলিউড তারকা নাসিরুদ্দিন শাহ সিনেমা জগতে ইরফানের লড়াই ও 'অভিনয়ের পোকা' মাথায় কী করে ঢুকল, সে সম্পর্কে জানতে চান।

তখন ইরফান জানান, তিনি কারিগরি প্রশিক্ষণ নিচ্ছিলেন। ওই প্রশিক্ষণের অংশ হিসেবে জয়পুর থেকে মুম্বাই আসেন। তখনই একবার রাজেশ খান্নার বাড়িতে যান তার এসি (এয়ার-কন্ডিশনার) সারাতে। 

মেকানিকের কাজ করতে করতে একসময় ইরফান বুঝতে পারেন, এ জীবন তার জন্য বড় একঘেয়ে। এরপরই অভিনয়ে আগ্রহ জন্মায় তার।

ন্যাশনাল স্কুল অভ ড্রামার মতো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পরও টিভি অভিনেতা হিসেবে সংগ্রাম করতে হয়েছে ইরফানকে।

ইরফান খান প্রথম বড় সাফল্য পান ব্রিটিশ ভারতীয় চলচ্চিত্র নির্মাতা আসিফ কাপাদিয়ার 'দ্য ওয়ারিয়র'-এর (২০০১) হাত ধরে। সিনেমাটি বাফটা পুরস্কার জেতে।

২০০৭ সাল নাগাদ ইরফান বলিউডে বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যান। অভিনেতা হিসেবে তিনি সবসময়ই নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসতেন। 

ছবি: ইনস্টাগ্রাম

২০০৮ সালেই দ্বিতীয় বড় সাফল্যের দেখা পেয়ে যান ইরফান। ড্যানি বয়েলের হিট ছবি 'স্লামডগ মিলিয়নিয়ার' ইরফানের তারকা খ্যাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পাশাপাশি নবীন অভিনেতা ফ্রিডা পিন্টো ও দেব প্যাটেলকে রাতারাতি তারকা বানিয়ে দেয়।

'স্লামডগ মিলিয়নিয়ার'-এর সাফল্য ইরফানের জন্যও নতুন সুযোগের দরজা খুলে দেয়। ওই সিনেমার পর থেকে তিনি বড় প্রজেক্টে কাজ পেতে শুরু করেন। 

বেশ কয়েকটি হলিউড ব্লকবাস্টার ও অস্কারজয়ী সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান। তার অভিনীত কয়েকটি আমেরিকান ছবি—'দ্য অ্যামেজিং স্পাইডারম্যান', 'স্লামডগ মিলিয়নেয়ার', 'লাইফ অব পাই', 'জুরাসিক ওয়ার্ল্ড' ইত্যাদি—প্রায় ২.৫ বিলিয়ন ডলার বা ২২ হাজার ৩৫০ কোটি রুপি আয় করেছে। এর সঙ্গে তার হিন্দি সিনেমাগুলোর আয় যোগ করলে ছবিগুলোর মোট আয় দাঁড়ায় ২৫ হাজার কোটি রুপি।

'জুরাসিক ওয়ার্ল্ড'-এর'প্রচারণার সময় ইরফান বলেছিলেন, ১৯৯৩ সালে যখন এ ফ্রাঞ্চাইজির প্রথম ছবি 'জুরাসিক পার্ক' মুক্তি পায়, তখন তিনি ছিলেন মুম্বাইয়ের এক উঠতি টিভি অভিনেতা। টিকিট কেটে ওই সিনেমা দেখার সামর্থ্য তার ছিল না।

এর প্রায় ২২ বছর পর তিনি সেই ফ্র্যাঞ্চাইজিরই একটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ছবিটি বিশ্বব্যাপী ১.৭ বিলিয়ন ডলার আয় করে। এর মাধ্যমে ইরফান হয়ে ওঠেন হলিউডের ছবিতে অভিনয় করা সবচেয়ে সফল ভারতীয় অভিনেতা।

বড় তারকা বনে গেলেও ইরফান মনে-প্রাণে ছিলেন অভিনেতা। তিনি অভিনয়টাই করতে চাইতেন অন্তর থেকে। তাই তো হলিউডের বড় প্রজেক্ট ছেড়ে দিয়ে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র আছে এমন ভারতীয় ছবিতে কাজ করেন। 

২০১৫ সালে ইরফান রিডলি স্কটের 'দ্য মার্শিয়ান'-এ কাজ না করে দিল্লি ও কলকাতার প্রেক্ষাপটে তৈরি মিষ্টি প্রেমের গল্প 'পিকু'তে কাজ করেন। 

ইরফান রিডলি স্কটের 'বডি অভ লাইজ' (২০০৮) ছবিও ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার সবচেয়ে বড় আফসোস ছিল ক্রিস্টোফার নোলানের 'ইন্টারস্টেলার'-এ (২০১৪) কাজ করতে না পারা, কারণ ওই সময় তিনি 'দ্য লাঞ্চবক্স'-এর শুটিং করছিলেন।

ইরফান যখন মহাতারকা হওয়ার পথে, ঠিক তখনই, ২০১৮ সালের বসন্তে জানতে পারলেন তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত। তখন তার বয়স মাত্র পঞ্চাশের কোঠায়।

ক্যান্সারের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে ২০২০ সালের এপ্রিলে মাসে মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইরফান। তার সর্বশেষ ছবি 'আংরেজি মিডিয়াম' (২০২০)। ইরফানের ছেলে বাবিলও পিতার পথ ধরে অভিনয়ে এসেছেন।

Related Topics

টপ নিউজ

ইরফান খান / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net