Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
‘সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো আমরা’

খেলা

টিবিএস রিপোর্ট
05 October, 2024, 06:25 pm
Last modified: 05 October, 2024, 06:33 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো আমরা’

বাংলাদেশের জন্য শুরু হচ্ছে সাকিবের শূন্যতা পূরণের চ্যালেঞ্জ। এই শূন্যতা ভালোভাবেই পূরণ করার প্রত্যয় তাওহিদ হৃদয়ের কণ্ঠে। সাকিবকে মিস করলেও বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দায়িত্ব পালনে দৃষ্টি ডানহাতি এই ব্যাটসম্যানের। 
টিবিএস রিপোর্ট
05 October, 2024, 06:25 pm
Last modified: 05 October, 2024, 06:33 pm

একজন অলরাউন্ডার খেলা মানে একসঙ্গে একজন বোলার ও ব্যাটসম্যানকে পাওয়া। বাংলাদেশ দলে এই কাজটি অনেক দিন ধরে করে আসছেন সাকিব আল হাসান। মাঝে মধ্যে তিনি না থাকলে একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যানের জোগাড় করতে হয়েছে দলকে। আগে তা মাঝেমধ্যে হলেও এখন থেকে সেটা নিয়মিত। 

টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সাকিব। ভারতের বিপক্ষে কাল মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে বাংলাদেশের জন্য শুরু হচ্ছে সাকিবের শূন্যতা পূরণের চ্যালেঞ্জও। এই শূন্যতা ভালোভাবেই পূরণ করার প্রত্যয় তাওহিদ হৃদয়ের কণ্ঠে। সাকিবকে মিস করলেও বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দায়িত্ব পালনে দৃষ্টি ডানহাতি এই ব্যাটসম্যানের। 

আগামীকাল গোয়ালিয়রে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে সাকিবের প্রসঙ্গ উঠেছে বারবার। অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়া খেলার চাপ কেমন, জানতে চাইলে হৃদয় বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না।'

'আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করবো।' বলেন তিনি। 

টেস্ট সিরিজ ভালো যায়নি বাংলাদেশের। দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। তবে টি-টোয়েন্টি সিরিজে ভালো কিছু করা যাবে, এমনই আশা হৃদয়ের। তার ভাষায়, 'আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমি মনে করি আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করবো।' 

আবহাওয়া প্রতিবন্ধকতা নয়, হৃদয়ের দৃষ্টি জয়ে। ২৩ বছর বয়সী তরুণ এই ব্যাটসম্যান বলেন, 'এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। আমরা এই গরমে খেলে অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।'

গোয়ালিয়রে খেলার অভিজ্ঞতা না থাকলেও দুইদিন অনুশীলন করে ধারণা মিলেছে বাংলাদেশের। সে অনুযায়ী পরিকল্পনা সাজানো হবে জানিয়ে হৃদয় বলেন, 'আমরা এখানে দুই দিন অনুশীলন করেছি। এখানে উইকেট স্লো এবং লো। আমরা এখানে গ্রাউন্ড স্টাফদের কাছ থেকে তথ্য পেয়েছি এবং এখানে কিছু ঘরোয়া ম্যাচ খেলা হয়েছে। এটা ধীর উইকেট হবে, তবে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করবো।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশের ভারত সফর / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ / তাওহিদ হৃদয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net