Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ইরানের হামলা ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে বাধ্য হয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক

ড্যান সাবাগ, দ্য গার্ডিয়ান
05 October, 2024, 01:45 pm
Last modified: 05 October, 2024, 01:46 pm

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হরমুজ খোলা, হরমুজ বন্ধ, আলোচনা শুরু, আলোচনা বন্ধ—চক্র চলছেই
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস

ইরানের হামলা ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে বাধ্য হয়েছে ইসরায়েল

এপ্রিলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা বলেছিলেন, ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গেলে ইসরায়েলর খরচ হয় শত শত মিলিয়ন ডলার, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্রের পেছনে ইরানকে খরচ করতে হয় প্রায় ১ লাখ ডলারের মতো।
ড্যান সাবাগ, দ্য গার্ডিয়ান
05 October, 2024, 01:45 pm
Last modified: 05 October, 2024, 01:46 pm
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই আটকানোর কাজ প্রধানত দীর্ঘ-পাল্লার মার্কিন-ইসরায়েলি অ্যারো ৩ এবং অ্যারো ২ সিস্টেমের। ছবি: এএফপি

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলে প্রায় ১৮০টি উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলা থেকে বোঝা যায়, এপ্রিল মাসের তুলনামূলক কম গুরুতর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার তুলনায় এবারের হামলায় ইসরায়েলের বড় ক্ষতি করার আগ্রহ ছিল তেহরানের।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দ্রুত গতির কারণে সেগুলো প্রতিরোধ করা কঠিন। তবে ইসরায়েলে কোনও প্রাণহানি না হওয়া এবং পশ্চিম তীরে কেবল একটি প্রাণহানি হওয়ার প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে মনে হচ্ছে, কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত হানলেও, এটি ইরানের জন্য একটি সামরিক ব্যর্থতা ছিল।

ইরানের ব্যবহৃত এমাদ ও গাদর ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির থেকে ছয়গুণ বা তার বেশি এবং ১২ মিনিট সময় লাগে ইরান থেকে উড়ে যেতে। ক্ষেপণাস্ত্রগুলোর গতি ঘণ্টায় ৪ হাজার ৬০০ মাইল বা তার বেশি হতে পারে। তবে ইরান দাবি করেছে, মঙ্গলবারের হামলায় আরও দ্রুতগতি, হাইপারসনিক ফাতেহ-২ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যেটির সর্বোচ্চ গতি ১০ হাজার মাইল প্রতি ঘণ্টা।

ইরানের কাছে প্রায় ৩ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে অনুমান করা হয়। তবে, মার্কিন যুক্তরাষ্ট্র আড়াই বছর আগে এ হিসাব করায়, বর্তমানে ক্ষেপণাস্ত্র সংখ্যা আরও বেশি হতে পারে। তেহরান হয়ত চেয়েছিল, ক্ষেপণাস্ত্রের অধিকাংশ মজুদ ধরে রাখতে, যাতে ইসরায়েলের সঙ্গে সংঘাত পুরোপুরি যুদ্ধে রূপ নিলে সেগুলো ব্যবহার করা সম্ভব হয়।

কয়েক মিনিটের মধ্যে এতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালু করা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করার একটি গুরুতর প্রচেষ্টা। কারণ এগুলো উন্নত প্রযুক্তির, এগুলোতে ব্যবহৃত প্রতিরোধক ক্ষেপণাস্ত্রগুলো ব্যয়বহুল এবং তার চেয়ে বড় কথা– সেগুলোর মজুদ সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই আটকানোর কাজ প্রধানত দীর্ঘ-পাল্লার মার্কিন-ইসরায়েলি অ্যারো ৩ এবং অ্যারো ২ সিস্টেমের, যা প্রথমবারের মতো ইসরায়েল-হামাস যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। মধ্য-পাল্লার ডেভিডস স্লিং সিস্টেম এগুলোকে পরিচালিত করতে ব্যবহার করা হয়। আরও পরিচিত আয়রন ডোম সিস্টেমটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়, যা প্রায়ই গাজা থেকে হামাসের ছোড়া রকেট আটকানোর কাজে ব্যবহৃত হয়।

এপ্রিলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা বলেছিলেন, একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম সাধারণত ৩.৫ মিলিয়ন ডলার এবং ডেভিডস স্লিং ইন্টারসেপ্টরের দাম ১ মিলিয়ন ডলার। ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে গেলে খরচ হয় শত শত মিলিয়ন ডলার, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্রের পেছনে ইরানকে খরচ করতে হয় প্রায় ১ লাখ ডলারের মতো।

সে সময় তেহরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছিলেন, তারা প্রতিবেশী দেশগুলোকে একটি পরিকল্পিত হামলা চালানোর জন্য ৭২ ঘণ্টার নোটিশ দিয়েছেন। দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার দুই সপ্তাহ পর এ হামলা চালানো হয়। এবারের হামলা শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার কয়েক দিনের মধ্যে চালানো হয়েছে।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে মার্কিন সূত্র থেকে হামলার পূর্বাভাস ছড়িয়ে পড়তে শুরু করে। কীভাবে এই তথ্য পাওয়া গেছে তা পরিষ্কার না হলেও, এটি স্যাটেলাইট চিত্র, যোগাযোগের তথ্য বা একটি কূটনৈতিক নোটিফিকেশন থেকে আসতে পারে। হামলার আগে ইরান সম্ভবত রাশিয়াকে বিষয়টি জানিয়েছিল বলে আলাপ থাকলেও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কতগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে তা এখনও স্পষ্ট নয়। এপ্রিলে ইরানের চালানো হামলায়, ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র ৯টি ইসরায়েলে পৌঁছেছিল, এবং দুটি বিমানঘাঁটিতে সামান্য ক্ষতি করতে পেরেছিল। যার মানে, সামরিক দৃষ্টিকোণ থেকে সেই হামলাও ব্যর্থ ছিল।

ইরান এপ্রিল মাসে ৩০০-এর বেশি ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। তবে মঙ্গলবার তারা ধীর গতির ড্রোনগুলো বাদ দিয়েছে—যেটি ইঙ্গিত দেয়, প্রতিপক্ষের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এগুলো কার্যকর মনে হচ্ছে না। ইরান সম্ভবত ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেনি।

শাহেদ ড্রোন, যেটি রাশিয়া ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহার করছে, তুলনামূলকভাবে ধীর গতির এবং ফাইটার জেট দিয়ে সেগুলো সহজেই ধ্বংস করা যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো বিমান প্রতিরক্ষা এড়াতে গতিশীলতার ওপর নির্ভর করে, তবে সেগুলোর গতি ব্যালিস্টিক অস্ত্রের তুলনায় ধীর গতির। ইরানের পাভেহ ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি প্রায় ৫০০ মাইল প্রতি ঘণ্টা।

রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকেই ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। আগস্টে ইউক্রেনের প্রকাশিত প্রতিরোধের হার থেকে দেখা যায়, ইসরায়েলের তুলনায় ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর সফলতা ইউক্রেনের কম। এর কারণ, দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলার জন্য ইউক্রেনের সম্ভবত কিছু স্বল্প-পাল্লার প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ হয়ে গেছে।

ইউক্রেনের প্রধান কমান্ডার ওলেকসান্দ্র সিরস্কি বলেছেন, ৬৩ শতাংশ ড্রোন ধ্বংস করা হয়েছে এবং ৬৭ শতাংশ ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে। তবে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে এই হার ৪.৫ শতাংশে নেমে এসেছে।

Related Topics

টপ নিউজ

ইরান / ক্ষেপণাস্ত্র / ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হরমুজ খোলা, হরমুজ বন্ধ, আলোচনা শুরু, আলোচনা বন্ধ—চক্র চলছেই
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • হরমুজে ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখেন না ট্রাম্প: হোয়াইট হাউস

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net