Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
হালুয়াঘাটে পাহাড়ি ঢলে পানিবন্দী অর্ধ লক্ষ মানুষ

বাংলাদেশ

আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
04 October, 2024, 09:50 pm
Last modified: 04 October, 2024, 10:10 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • মেঘ-বৃষ্টি-বাদল

হালুয়াঘাটে পাহাড়ি ঢলে পানিবন্দী অর্ধ লক্ষ মানুষ

গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। এর মধ্যে আজ শুক্রবার বিকেল থেকে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি উপজেলার হালুয়াঘাট সদর, ভূবনকুড়া, জুগলী, গাজিরভিটা ও কৈচাপুর ইউনিয়নে প্রবেশ করে।
আজিজুল সঞ্চয়, ব্রাহ্মণবাড়িয়া
04 October, 2024, 09:50 pm
Last modified: 04 October, 2024, 10:10 pm
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার অন্তত ৫০ হাজার বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়তে শুরু করে। এর মধ্যে আজ শুক্রবার বিকেল থেকে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানি উপজেলার হালুয়াঘাট সদর, ভূবনকুড়া, জুগলী, গাজিরভিটা ও কৈচাপুর ইউনিয়নে প্রবেশ করে। সেই সঙ্গে স্থানীয় ভোগাই নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সন্ধ্যার পর থেকে পানির প্রবাহ আরও বাড়তে থাকে।

ছবি: সংগৃহীত

এতে এসব ইউনিয়নের প্রায় সবকয়টি গ্রামই প্লাবিত হয়। ডুবে যায় সড়কগুলোও। এছাড়া হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পানি প্রবেশ করায় সেবা নিতে আসা রোগীরাও ভোগান্তিতে পড়েন।

ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ মিয়া জানান, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। ফলে নদীগুলোতে পানি বাড়ছে। আজ দুপুরের দিকে শেওয়াল ও মেনেং নদীর দুইটি অংশে পাড় ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে। ঘরের ভেতরে পানি না ঢুকলেও বাড়ির উঠানে পানি প্রবেশ করে।

ছবি: সংগৃহীত

হালুয়াঘাট উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলের কারণে পাঁচটি ইউনিয়নের প্রায় সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে রাতে বৃষ্টি না হলে আগামীকাল শনিবার সকালের মধ্য পানি কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

স্থানীয়দের বরাত দিয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, '১৯৮৮ সালের দিকে হালুয়াঘাটে বন্যা হয়েছিল। এরপর আর বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। তবে শুক্রবার বিকেল থেকে বৃষ্টি ও ঢলের পানি ঢুকেছে কয়েকটি ইউনিয়নে। এতে করে গ্রামগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দীদের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

পাহাড়ি ঢল / বৃষ্টি / ময়মনসিংহ / ত্রাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: এএনআই
    নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার
  • পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
    ২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার
  • নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
    নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
    বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের
  • ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
    ২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • ২৪ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টি, আবারও জলাবদ্ধতা চট্টগ্রামে 
  • জীবনানন্দ দাশের লেখায় জলরং বৃষ্টি   
  • বর্ষা: ছিন্নপত্রের হৃদয়পত্রের
  • মেঘ-বৃষ্টি-বাদল

Most Read

1
ফাইল ছবি: এএনআই
আন্তর্জাতিক

নেপালের বন্যার পানিতে ভেসে আসা ‘অচেনা ও অস্বাভাবিক’ মাছ খেতে নিষেধ করল বিহার সরকার

2
পর্যটকদের কাছে থাইল্যান্ডের অন্যতম পছন্দের জায়গা পাতায়া। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০০ দিন সমুদ্রে কাটানোর পর থাইল্যান্ডে ৫,০০০ মার্কিন নাবিক, পতিতাবৃত্তির বিরুদ্ধে অভিযান জোরদার

3
নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার
অর্থনীতি

নতুন পে স্কেলে বছরে বাড়তি ব্যয় ১.০৬ লাখ কোটি টাকা, অর্থের সংস্থানে এনবিআরের দ্বারস্থ সরকার

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

5
মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ এজি-র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মার্টিন ব্রুডারমুলার    ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বেতন বাড়াবে না, কিন্তু কর্মঘণ্টা বাড়িয়ে সপ্তাহে ৪০ ঘণ্টা করার দাবি জার্মানির শিল্প খাতের

6
২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা
বাংলাদেশ

২০৫০ সালে যাতায়াত সংখ্যা হবে দ্বিগুণ: চট্টগ্রামে ৩,৪০০ কোটি টাকায় আধুনিক বাস ও ট্রাফিক নেটওয়ার্কের পরিকল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net