Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

খেলা

টিবিএস ডেস্ক
03 October, 2024, 01:25 pm
Last modified: 05 October, 2024, 02:09 pm

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

২০২০ সালে মেজর লিগ সকারে নাম লেখানোর পর এই টুর্নামেন্টে এটাই মায়ামির প্রথম শিরোপা। দলটির প্রাণভোমরা মেসির এটা ৪৬তম শিরোপা, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ।
টিবিএস ডেস্ক
03 October, 2024, 01:25 pm
Last modified: 05 October, 2024, 02:09 pm

কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোট পাওয়া লিওনেল মেসিকে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকতে হয়। সুস্থ হয়ে ফেরার পর থেকে দলে পুরনো ভূমিকা 'ত্রাতা'র চেহারাতেই দেখা মিলছে আর্জেন্টিনার এই ফুটবল জাদকুরকে। সেই জাদুতে আনন্দ উদযাপনের উপলক্ষ্য পেল তার দল ইন্টার মায়ামি, তিনিও ট্রফি জয়ের রেকর্ডে সবার সঙ্গে বাড়ালেন আরেকটি ব্যবধান। 

বৃহস্পতিবার লোয়ারডটকম ফিল্ডে কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতেছে মায়ামি। ঝলমলে ক্যারিয়ারে এটা মেসির ৪৬তম শিরোপা, যা ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এই শিরোপা জয়ের নায়ক তিনিই। পাঁচ মিনিটের মধ্যে দুটি গোল করেন আর্জেন্টাইন এই কিংবদন্তি, মায়ামির পক্ষে বাকি গোলটি লুইস সুয়ারেজের। 

গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডারেরও দারুণ ভূমিকা ছিল, একটি পেনাল্টি বাঁচান তিনি। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ডের শিরোপা নিশ্চিত করে মায়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে নাম লেখানোর পর এই টুর্নামেন্টে এটাই মায়ামির প্রথম শিরোপা।

২০২২ বিশ্বকাপ জিতে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ডে ভাগ বসান মেসি। দুজনের নামের পাশেই ছিল ৪৪টি করে শিরোপা। গত কোপা আমেরিকা জিতে বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ আলভেসকে ছাড়িয়ে শিরোপা চূড়ায় পা রাখেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। এবার সেই তালিকায় নিজেকে আরও উপরে তুললেন মেসি। 

ট্রপি জেতার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়তে পারতো মায়ামি। অষ্টম মিনিটেই তাদের জালে বল জড়ায়, যদিও গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ২৪তম মিনিটে মায়ামিরও একই অভিজ্ঞতা হয়, এ সময় প্রতিপক্ষের জালে বল পাঠালেও ফাউল করায় গোলটি পায়নি তারা। 

প্রথমার্ধের শেষ দিকে গিয়ে মায়ামিকে এগিয়ে নেন মেসি। ৪৫তম মিনিটে দূর থেকে লম্বা পাসে বল বাড়ান জর্দি আলবা। কলম্বাস ক্রুর বক্সের কাছ থেকে বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাাঁকি দিয়ে বল জালে জড়ান তারকা এই ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অসাধারণ ফ্রি কিকে আরও একটি গোল আদায় করে নেন মেসি। 

দ্বিতীয়ার্তের শুরুতেই একটি গোল শোধ করে কলম্বাস। যদিও ফের পিছিয়ে পড়তেও সময় লাগেনি। তাদের গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে হেডে বল জালে জড়ান মায়ামির সুয়ারেজ। ৬১তম মিনিটে  পেনাল্টি থেকে গোল ব্যবধান কমায় কলম্বাস। ৮৪তম মিনিটে আসে সমতা টানার সুযোগ, আরেকটি পেনাল্টি পায় তারা। কিন্তু এবার গোলের দেখা মেলেনি মায়ামির গোলরক্ষক ক্যালেন্ডারের বীরত্বে, ডান পাশে ঝাঁপিয়ে পেনাল্টি ফেরান তিনি।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / ইন্টার মায়ামি / শিরোপা / মেজর লিগ সকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • ‘এটি মেডেলের মতোই মূল্যবান’: বিশ্বকাপ ফাইনালের পর মেসির বলা গোপন কথা জানালেন ইয়ামাল
  • লামিন ইয়ামাল, বয়স ১৯, বিশ্বচ্যাম্পিয়ন, বুকজুড়ে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা
  • ইতিহাসের পথে ফুটবলের জাদুকর মেসি
  • ইয়ামাল যখন বাচ্চা, তখন ওর সাথে ছবি তুলেছিলাম; এখন একসাথে বিশ্বকাপ খেলছি, ‘সত্যিই অবিশ্বাস্য’: মেসি
  • শিরোপা ধরে রাখতে খেলছে আর্জেন্টিনা; কিন্তু তাদের হার চেয়ে কেন গলা ফাটাচ্ছে প্রতিবেশী দেশগুলো?

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net