Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
পুরান ঢাকাকে অগ্রাধিকার দিয়ে মেট্রো রেললাইন পুনর্বিন্যাসের প্রস্তাব

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
21 September, 2024, 11:50 am
Last modified: 21 September, 2024, 11:50 am

Related News

  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

পুরান ঢাকাকে অগ্রাধিকার দিয়ে মেট্রো রেললাইন পুনর্বিন্যাসের প্রস্তাব

নতুন রুটটি শহরের আরও অনেক বেশিসংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 
সাইফুদ্দিন সাইফ
21 September, 2024, 11:50 am
Last modified: 21 September, 2024, 11:50 am

ঘনবসতিপূর্ণ পুরান ঢাকাকে গুরুত্ব দিয়ে মেট্রোরেলের রুট পুনর্বিন্যাস করছে পরিকল্পনা কমিশন। এক্ষেত্রে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের পবিবর্তে এমআরটি লাইন-২ রুটকে বিকল্প ভাবছে কমিশন।  

অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি-৫-এর সাউদার্ন রুট হবে গাবতলী থেকে দশেরকান্দি পর্যন্ত। আর এমআরটি লাইন-২ গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে; এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে সদরঘাট পর্যন্ত যাবে। 

নতুন রুটটি শহরের আরও অনেক বেশিসংখ্যক মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ট্রানজিট চাহিদা মেটাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কমিশনের কর্মকর্তারা জানান, এমআরটি-২ নির্মাণের পাশাপাশি আরও কিছু বিকল্প প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। 

বিকল্প প্রস্তাবের মধ্যে এমআরটি লাইন-৫ প্রকল্পটি পুরোপুরি বাতিল করা অথবা এই রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব রয়েছে বলে জানান তারা। 

কর্মকর্তারা জানান, পরিকল্পনা উপদেষ্টার নির্দেশে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুটের এসব বিকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি পরিকল্পনা কমিশনের যাছাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

পরিকল্পনা কমিশন বলছে, এখনও পর্যন্ত মেট্রেরেলের যেসব প্রকল্প রয়েছে, তার কোনোটিই পুরান ঢাকাকে সংযুক্ত করেনি। এমআরটি লাইন-২ গাবতলী হয়ে পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ যাবে, যার মাধ্যমে জনবহুল এই বিশাল এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করা যাবে। 

অন্যদিকে দাশেরকান্দি পর্যন্ত এখনও বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ে ওঠেনি। এই অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন-২-কে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন। 

এমআরটি লাইন-২-এর মেইন রুট গাবতলী থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঝিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, আজিমপুর, পলাশী, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্ডা, দক্ষিণগাঁও, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে।

এছাড়া এ রুটের ব্রাঞ্চ লাইন গুলিস্তান হয়ে নয়া সদরঘাট পযন্ত যাবে। এই রুটের এখানও সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়নি। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-২ নির্মাণে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৬০ হাজার ৮৩৭ কোটি টাকা। তবে চূড়ান্ত ব্যয় সম্ভাব্যতা সমীক্ষার পরে নির্ধারণ করা হবে।

এপ্রিকে পরিকল্পনা কমিশন এমআরটি লাইন-৫-এর (সাউদার্ন রুট) ওপর একটি পর্যালোচনা সভা করেছে। গাবতলী থেকে দশেরকান্দি পর্যন্ত ১৭.২ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫-এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৬১৮ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়া ৩৯ হাজার ১৩৮ কোটি টাকা অর্থায়ন করবে। বাকি ১৫ হাজার ৪৮১ কোটি টাকা সরকারের কাছ থেকে আসবে বলে আশা করা হচ্ছে।

একটি বিকল্প প্রস্তাবে এমআরটি লাইন-২-এর গাবতলী থেকে কারওয়ানবাজার অংশ বাদ দেওয়ার কথা বলা হয়েছে. একইসঙ্গে এমআরটি-২-এর একটি ব্রাঞ্চ লাইন বিজয় সরণীতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। 

আরেকটি প্রস্তাবে শুধু কারওয়ানবাজার থেকে দশেরকান্দি পর্যন্ত অংশ নির্মাণের কথা বলা হয়েছে। অপর একটি বিকল্প প্রস্তাবে পুরো এমআরটি-৫ সাউদার্ন রুট প্রকল্পই আপাতত বাদ দেওয়ার কথা বলা হয়েছে। পরে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পটি পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

মেট্রো / মেট্রোরেল / প্রকল্প / এমআরটি-৫ / এমআরটি-২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের ২ স্টেশন
  • এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়লেও টাকার অঙ্কে ব্যয় কমেছে

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net