Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
কিশোরগঞ্জে জশনে জুলুস নিয়ে আহলে সুন্নত-ওলামা পরিষদ সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 September, 2024, 09:15 pm
Last modified: 16 September, 2024, 09:23 pm

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪, বিজেপির মিছিল থেকে মাংসের দোকান ভাঙার অভিযোগ
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

কিশোরগঞ্জে জশনে জুলুস নিয়ে আহলে সুন্নত-ওলামা পরিষদ সংঘর্ষ, নিহত ১

আজ সোমবার বেলা ১১টার দিকে আহলে সুন্নত ওয়াল জামাত জশনে জুলুসের শোভাযাত্রা বের করে। তবে শোভাযাত্রা থেকে কয়েকজন ছয়সূতি বাজারের একটি মসজিদে হামলায় চালায়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
16 September, 2024, 09:15 pm
Last modified: 16 September, 2024, 09:23 pm
পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। ছবি: টিবিএস

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঈদে মিল্লাদুন্নবী (সা.) এর জশনে জুলুসের শোভাযাত্রার জেরে দুই পক্ষের সংঘর্ষে মীর মিলন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহত মিলন ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় জুতার ব্যবসা করতেন। তবে তিনি কোন পক্ষের সমর্থক ছিলেন– সেটি স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ ও উপজেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে সোমবার সকালে ছয়সূতী বাজার এলাকায় জশনে জুলুসের শোভাযাত্রা কর্মসূচি আহ্বান করে আহলে সুন্নত ওয়াল জামাত। তবে এটির বিরোধীতা করে একই সময় পৃথক কর্মসূচির ডাক দেয় ইমাম ওলামা পরিষদ। এনিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উপজেলা প্রশাসন থেকে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আলাদা আলাদা সময়ে কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়। 

এর প্রেক্ষিতে, আজ সোমবার বেলা ১১টার দিকে আহলে সুন্নত ওয়াল জামাত জশনে জুলুসের শোভাযাত্রা বের করে। তবে শোভাযাত্রা থেকে কয়েকজন ছয়সূতি বাজারের একটি মসজিদে হামলায় চালায়। এ ঘটনায় ইমাম-ওলামা পরিষদপন্থীরা আহলে সুন্নত ওয়াল জামাতপন্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে মীর মিলনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়।

সংঘর্ষে নিহত মীর মিলন (৫৫)। ছবি: টিবিএস

কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাবিহা ফাতেমাতুজ জোহরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'আহলে সুন্নত ওয়াল জামাতকে শোভাযাত্রা করার জন্য সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময় দেয়া হয়েছিল। আর ইমাম-ওলামা পরিষদ নেতৃবৃন্দকে দুপুর ১টার পর তাদের কর্মসূচি পালনের সময় নির্ধারণ করে দেয়া হয়। তবে আহলে সুন্নতের শোভাযাত্রা থেকে একটি গ্রুপ মসজিদে হামলা চালায়। এনিয়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে মিলন নামে এক জুতা ব্যবসায়ী নিহত হন।'

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান জানান, 'নিহত মিলনকে দুই পক্ষই তাদের সমর্থক বলে দাবি করছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যামামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনা তদন্ত করে জড়িতের গ্রেপ্তার করবে।'

Related Topics

টপ নিউজ

জশনে জুলুস / শোভাযাত্রা / সংঘর্ষ / নিহত / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক
  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪, বিজেপির মিছিল থেকে মাংসের দোকান ভাঙার অভিযোগ
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে সব ধান তলিয়ে যেতে দেখে মারা গেলেন কৃষক

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net