Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
নিজেকেই লিটনের প্রশ্ন, ‘এখন দায়িত্ব না নিলে আর কবে’

খেলা

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 06:45 pm
Last modified: 10 September, 2024, 06:55 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

নিজেকেই লিটনের প্রশ্ন, ‘এখন দায়িত্ব না নিলে আর কবে’

দলের ঐতিহাসিক সিরিজ জয়, সেখানে ব্যাট হাতে নিজের অবদান মনে রাখার মতো। আবার গ্লাভস হাতেও দুর্বার ছিলেন লিটন, দুই টেস্টের সিরিজে ১২টি ডিসমিসাল করেন তিনি। যা বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সিরিজের সর্বোচ্চ। সব মিলিয়ে মাঠের লড়াইয়ে দারুণ সময় কাটে লিটনের।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 06:45 pm
Last modified: 10 September, 2024, 06:55 pm

ব্যাট হাতে অনেকদিন খারাপ সময় গেছে লিটন কুমার দাসের, কোনো ফরম্যাটেই পাননি রানের দেখা। এ সময়ে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিকার হয়েছেন বিদ্রুপের, দল থেকে হারাতে হয়েছে জায়গাও। পাকিস্তান সফর দিয়ে রানে ফিরেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ব্যাটকে কথা বলানোর সিরিজে দুটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলাসহ দলের দুঃসময়ে পালন করেছেন বিশেষ দায়িত্বও। নিজেকে অভিজ্ঞ মনে করা লিটন নিজেকেই প্রশ্ন করতে শিখেছেন, এখন দায়িত্ব না নিলে আর কবে!

পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাটিংয়ে লিটন হয়ে উঠেছিলেন দলের অন্যতম ভরসার নাম। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ার পথে খেলেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানো দলের হাল ধরে মেহেদী হাসানের মিরাজের সঙ্গে রেকর্ড জুটি গড়া লিটন তুলে নেন সেঞ্চুরি, খেলেন ১৩৮ রানের মহামূল্যবান ইনিংস। এই সেঞ্চুরিতে টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় বা সাতে ব্যাটিং করে তিনটি সেঞ্চুরির মালিক হন লিটন। 

দলের ঐতিহাসিক সিরিজ জয়, সেখানে ব্যাট হাতে নিজের অবদান মনে রাখার মতো। আবার গ্লাভস হাতেও দুর্বার ছিলেন লিটন, দুই টেস্টের সিরিজে ১২টি ডিসমিসাল করেন তিনি। যা বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে সিরিজের সর্বোচ্চ। সব মিলিয়ে মাঠের লড়াইয়ে দারুণ সময় কাটে লিটনের। ভারত সফরের প্রস্তুতিতে মিরপুর স্টেডিয়ামে দলের সঙ্গে ব্যস্ত সময় পার করা ডানহাতি এই ব্যাটসম্যানকে দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, এখনই সময় দায়িত্ব নেওয়ার। 

২০১৫ সালে বাংলাদেশ দলে অভিষেক লিটনের, আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলার বয়স ৯ বছর। এই সময়টাতে অনেক অভিজ্ঞতা হয়েছে জানিয়ে প্রত্যয়ী কণ্ঠে লিটন বললেন, 'স্বাভাবিক, প্রায় ৯-১০ বছর হয়ে গেছে আমি ক্রিকেট খেলছি। অতোটুকু অভিজ্ঞতা তো হয়েছে। এখনই সময় দায়িত্ব নেওয়ার। এখন যদি দায়িত্ব না নিই, তাহলে আর কবে! আর আমি বলছি যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, জিনিসটা এমন না যে, প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, ভুল হতে পারে।'

খারাপ সময়ে সমালোচনা, বিদ্রুপের শিকার হওয়ার অভিজ্ঞতা নিয়ে লিটন বলেন, 'যদি সঠিক উত্তর দিই, আমি এসব নিয়ে চিন্তাই করিনি। আমি শুধু আমাকে নিয়ে চিন্তা করেছি কীভাবে পরিশ্রম করা যায়, আরও ভালো হওয়া যায়। ভুল উত্তর হলো, সারাদিন রুমে বসে কান্না করতাম, এটা হলো মন রক্ষার্থে। তবে এটা বিষয় নয়, ক্রিকেটাররা সব সময় ভালো খেলবে না। তবে খারাপ সময়ে চেষ্টা করে ভালো কিছু করার। একটাই পথ আছে আমাদের ভালো করার, সেটা হলো অনুশীলন। আমি চেষ্টা করেছি অনুশীলনে অনেক পরিশ্রম করার এবং এটা ম্যাচে কীভাবে কাজে লাগানো যায়।'

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net