Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
স্নায়ুযুদ্ধের পর বর্তমান বিশ্বব্যবস্থা এত বড় হুমকির সম্মুখীন হয়নি: সিআইএ ও এমআই৬ প্রধান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 September, 2024, 01:20 pm
Last modified: 08 September, 2024, 01:38 pm

Related News

  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা
  • গেমারদের ‘সিক্রেট এজেন্ট’ হিসেবে নিয়োগ দিচ্ছে জার্মানির গোয়েন্দা সংস্থা
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে

স্নায়ুযুদ্ধের পর বর্তমান বিশ্বব্যবস্থা এত বড় হুমকির সম্মুখীন হয়নি: সিআইএ ও এমআই৬ প্রধান

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ, গাজা যুদ্ধ বন্ধে তৎপরতা এবং পুনরুত্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানান তারা।
টিবিএস ডেস্ক
08 September, 2024, 01:20 pm
Last modified: 08 September, 2024, 01:38 pm
স্যার রিচার্ড মুর ও উইলিয়াম বার্নস। ছবি: রয়টার্স

স্নায়ুযুদ্ধের পর বর্তমান বিশ্বব্যবস্থা এখন সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার প্রধানরা। খবর বিবিসি'র। 

যুক্তরাষ্ট্রের সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং যুক্তরাজ্যের এমআই৬ প্রধান রিচার্ড মুর সম্প্রতি দ্য ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, তারা ইউক্রেনের যুদ্ধের পূর্বাভাস দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করতে সক্ষম হয়েছিলেন। এর অংশ হিসেবে কিছু গোপনীয় তথ্য প্রকাশ করা হয়েছিল যা কিয়েভকে যুদ্ধে সাহায্য করেছে।

তারা আরও জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ, গাজা যুদ্ধ বন্ধে তৎপরতা এবং পুনরুত্থিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

ফাইনান্সিয়াল টাইমসের সম্পাদকীয়তে তারা লিখেছেন: 'এতে কোনো সন্দেহ নেই যে আমাদের আন্তর্জাতিক বিশ্বব্যবস্থা, যেটি কিনা শান্তি ও স্থিতিশীলতার ভারসাম্য বজায় এবং আমাদের জীবনযাত্রার মান, সুযোগ এবং সমৃদ্ধি বৃদ্ধি করেছে— স্নায়ুযুদ্ধের পর থেকে এখন হুমকির মধ্যে রয়েছে'।

তারা আরও বলেন, এই ঝুঁকির বিরুদ্ধে সফলভাবে লড়াই করা যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ভিত্তি। দুটি দেশই ইউক্রেন যুদ্ধের মতো নজিরবিহীন হুমকিসমূহের মোকাবিলা একসাথে করেছে। 

শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডনের কেনউড হাউসে এফটি উইকেন্ড ফেস্টিভ্যালে প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য রাখেন দুই দেশের গোয়েন্দা প্রধানরা।

সিআইএ প্রধান বার্নস বলেছেন, ইউক্রেনের সাম্প্রতিক রাশিয়ার ভূখণ্ড পুনরুদ্ধার একটি 'গুরুত্বপূর্ণ কৌশলগত বিজয়', তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতা দুর্বল হওয়ার কোনো লক্ষণ তিনি দেখেননি।ইউক্রেন পশ্চিমা অস্ত্র সরবরাহের জন্য আরও আহ্বান জানিয়েছে এবং রাশিয়ার অভ্যন্তরে তাদের ব্যবহার সীমিত করার জন্য অনুরোধ করেছে।

রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে বার্নস বলেন, কোনো কিছুই হালকা ভাবে নেওয়া উচিত নয়। 

অন্যদিকে এমআই৬ প্রধান স্যার রিচার্ড মুর বলেছেন, রুশ গোয়েন্দা সংস্থাগুলো যখন অপরাধীদের ব্যবহার করে আক্রমণ চালায়, তখন তা তাদের চরম হতাশাকেই প্রকাশ করে।

দুই দেশের গোয়েন্দা প্রধানই গোয়েন্দাগিরি এবং ভূ-রাজনৈতিক ক্ষেত্রে চীনের উত্থানকে একুশ শতকের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং তারা তাদের সংস্থাগুলোকে সে অনুযায়ী পুনর্গঠন করেছেন বলে জানিয়েছেন। 

এছাড়া, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি নিয়েও কাজ করছেন বলে তারা জানিয়েছেন।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

সিআইএ / এমআই-৬ / বিশ্বব্যবস্থা / নতুন বিশ্বব্যবস্থা / গোয়েন্দা সংস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
    যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার
  • ছবি: রয়টার্স
    নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?
  • ছবি: সংগৃহীত
    দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

Related News

  • ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • ইরান যুদ্ধের ছয় মাস: যে সংঘাত শুরুর আগেই সতর্ক করেছিলেন মার্কিন গোয়েন্দারা
  • গেমারদের ‘সিক্রেট এজেন্ট’ হিসেবে নিয়োগ দিচ্ছে জার্মানির গোয়েন্দা সংস্থা
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

3
রোনান ও ডেকলান সুলিভান এ বছর বাংলাদেশের হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ছবি: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সৌজন্যে
খেলা

যুক্তরাষ্ট্র থেকে এসে বাংলাদেশের ফুটবলে আলো ছড়াচ্ছেন সুলিভান ভাইয়েরা, স্বপ্ন বিশ্বকাপ খেলার

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেপাল-তিব্বত সীমান্তে কেন এই ভয়াবহ বন্যা?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net