Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
ইতালিতে থামলো কমলা উৎসব 

খেলা

টিবিএস ডেস্ক
08 September, 2020, 01:10 pm
Last modified: 08 September, 2020, 01:16 pm

Related News

  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প

ইতালিতে থামলো কমলা উৎসব 

ইতালির জয় পাওয়ার রাতে বসনিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে রবার্ট লেভানডোভস্কির দেশ পোল্যান্ড। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ রাতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
টিবিএস ডেস্ক
08 September, 2020, 01:10 pm
Last modified: 08 September, 2020, 01:16 pm

জয় দিয়ে উয়েফা নেশন্স লিগ শুরু করেছিল নেদারল্যান্ডস। কিন্তু পরের ম্যাচেই কমলা উৎসব থেমে গেল। নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতালির মুখোমুখি হয়েছিল ডাচরা। এই ম্যাচে দারুণ লড়েও ইতালির বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি তারা। 

আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় সোমবার নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে এবারের নেশন্স লিগে প্রথম জয়ের স্বাদ নিল ইতালি। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইতালি। তবে গোছালো আক্রমণ সাজাতে পারছিল না তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে গিয়ে গোলের দেখা পায় ইতালি। ইম্মোবিলের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন নিকোলা বারেল্লা। এরপর বাকিটা সময় প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কয়েকবার হানা দিয়েছে ইতালি-নেদারল্যান্ডস। কিন্তু কোনো দলই জালের ঠিকানা পায়নি। 

এই জয়ে 'এ' লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষস্থানে উঠলো ইতালি, তাদের পয়েন্ট ৪। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেদারল্যান্ডস। এরপর যথাক্রমে তিন ও চার নম্বরে আছে পোল্যান্ড এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

ইতালির জয় পাওয়ার রাতে আরও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নর্দার্ন আয়াল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নরওয়ে। অস্ট্রিয়াকে ৩-২ গোলে হারিয়েছে রোমানিয়া। বসনিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রবার্ট লেভানডোভস্কির দেশ পোল্যান্ড। 

আজ রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ফ্রান্স। দুই বছর আগে এই ক্রোয়েশিয়াকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতেছিল ফরাসিরা। আরেক ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে লড়বে বেলজিয়াম। 

Related Topics

উয়েফা নেশন্স লিগ / ইতালি-নেদারল্যান্ডস / ফুটবল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • রেফারিদের জন্য ‘যৌন বিনোদন’ কিনে দিত দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন, দেশজুড়ে তোলপাড়
  • বিশ্ব ফুটবল পরিচালনায় নতুন কাঠামো তৈরিতে কাজ করছেন ইনফান্তিনোর বিরোধীরা
  • ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net