Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের

বাংলাদেশ

জহির রায়হান
07 September, 2024, 10:00 am
Last modified: 07 September, 2024, 10:04 am

Related News

  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • শুল্ক আরোপের হুমকির পর রেকর্ড বেড়েছে সোনা ও রুপার দাম

দাম বেড়েছে চাল, মুরগি ও ডিমের

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার চারুলতা মার্কেট, কল্যাণপুর বাজারে সরেজমিন ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়
জহির রায়হান
07 September, 2024, 10:00 am
Last modified: 07 September, 2024, 10:04 am
প্রতীকী ছবি: সংগৃহীত

গত ১৫ দিনে বাজারে খুচরা পর্যায়ে মোটা চালের দাম কেজিতে ২ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।

গত ৫ আগস্টের আগে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে অস্থির সময়ে চালের দাম ২ দফা বেড়ে কেজিতে বেড়েছিল প্রায় ৩ টাকা। এর পরে আকস্মিক বন্যার প্রভাবে নতুন করে আবার কেজিতে ২ থেকে ৪ টাকা দাম বাড়ে। প্রধান এই খাদ্যপণ্যের দাম বিভিন্ন কারণে দফায় দফায় বাড়তে থাকায় সংসারের খাবারের খরচ মেটাতে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষেরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার চারুলতা মার্কেট, কল্যাণপুর বাজারে সরেজমিন ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাঝারি চাল বিআর-২৮ ও পাইজাম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। পাশাপাশি মানভেদে সরু চালের কেজি ৭০ থেকে ৭৮ টাকা।

রাজধানীর পাড়া–মহল্লার দোকানে এখন ৬০ টাকা কেজির নিচে বিক্রি হচ্ছে না কোনো চাল। তবে, কারওয়ানা বাজারসহ বড় বাজারগুলোতে ৫৫ টাকা থেকে ৫৮ টাকায় মোটা চাল পাওয়া যাচ্ছে। 

ভোক্তারা বলছেন, নতুন সরকারের নিত্য পণ্যের দাম বিশেষ করে চালের দাম কমানেরা ক্ষেত্রে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া প্রয়োজন। 

কারওয়ান বাজারে কথা হয় ক্রেতা জোবায়ের আনসারি সঙ্গে। তিনি বলেন, "পাইজাম কিনেছি ৬০ টাকা কেজি। তবে এ চাল অনেক সময় নেয় সেদ্ধ হতে। ভাত থাকে শক্ত, শিশুরা খেতে পারে না। একটু ভালো মানের চাল কিনলে দাম পড়ে ৭০ টাকা কেজি।"

তিনি বলেন, "ডিম এবং মুরগির দামও বাড়তি। আসলে আমাদের সীমিত আয় দিয়ে পুরো মাসের খরচ চলাতে হিমশিম খাই। মাসের শেষে ধার করে চলতে হয়।" 

"গত মাসে ২,০০০ টাকা ধার এনেছিলাম, সেই টাকাও দিতে পারিনি। ২০,০০০ টাকা আয় মাসে। খরচ বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। সরকারকে শক্তভাবে দ্রুত বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নিতে হবে," যোগ করেন এই ক্রেতা।

মগবাজারের চারুলতা মার্কেটের নিউ বরিশাল স্টোরের বিক্রেতা মোহম্মদ আল আমিন বলেন, "গত ১৫ দিনে মোটা চালের দাম কেজিতে ৩-৪ টাকা বেড়েছে। বন্যায় ত্রাণ দেওয়ার জন্য মোটা চালের চাহিদা বেশি হওয়ায় এই চালের দাম বেড়েছে।" 

আরেক বিক্রেতা মনির হোসেন জানান, বিআর-২৮ চাল ৫০ কেজির দাম ছিল ২,৫৫০ টাকা; ১৫ দিনের ব্যবধানে এর দাম হয়েছে ২,৭৫০ টাকা। অর্থাৎ, কেজিতে ৪ টাকা করে বেড়েছে। মিনিকেট চাল ৫০ কেজির এক বস্তা দাম ছিল ৩,৬০০ টাকা; এখন সেটি দাম বেড়ে ৩,৬৫০ টাকা বস্তা হয়েছে।  অর্থাৎ কেজি ৭৩ টাকা। এছাড়া, দেড় মাস আগে মোটা চাল ৫২ টাকা ও মাঝারি চালের কেজি ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আর সরু চাল বিক্রি হতো কেজিপ্রতি ৬৫ থেকে ৭৬ টাকায়।

এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজার দর নিয়ে গত সপ্তাহে সাংবাদিকের বলেছেন, "বাজারে জিনিসপত্রের দাম মোটেও হতাশাব্যাঞ্জক নয়। জনসাধারণের জন্য বাজার যেন আরও সুখকর হয়, সেজন্য আমরা কাজ করছি।"

উপদেষ্টা বলেন, "নিত্যপণ্যের দাম কমানোর জন্য উৎপাদন খরচ ছাড়াও অন্যান্য ফ্যাক্টর থাকে। বাংলাদেশে কোনো জিনিসের দাম বাড়লে সহজে কমতে চায় না, সময় লাগে।"

বাংলাদেশ অটো, মেজর ও হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মোটা চালের দাম কেজিতে ১ টাকা মিল গেটে বেড়েছিল। সরকার চাল কেনার শেষ তারিখ দিয়েছিল ৩১ আগস্ট।

তিনি বলেন, "২টি কারণে মোট চালের দাম বেড়েছে— এক, বন্যায় মানুষ ত্রাণ হিসেবে চাল দিয়েছে। আর সরকারও ধান ও চাল কিনেছে, যার শেষ সময় ছিল ৩১ ‍আগস্ট। সরকারের শেষ সময়ের মধ্যে মিলাররা সরকারকে চাল দিতে না পারলে সমস্যা হয়। যার কারণে চাহিদা বেশি থাকায় ৩১ তারিখ পর্যন্ত মোটা চালের দামটা কেজিতে ১ টাকা বেড়েছে।"

তিনি আরও বলেন, "এখন চালের দাম বেড়ে থাকলে এটি খুচরা ব্যবসায়ীদের কারসাজি। তারা কেনা দামের চেয়ে কেজিতে ৪-৫ টাকা লাভ করে। ৩১ আগস্ট মোটা চারের দাম মিল পর্যায়ে ছিল ৪৬ টাকা ৫০ পয়সা।"

সহিদুর রহমান পাটোয়ারী বলেন, "চিকন চাল যেটি আমরা ৬২ টাকা বিক্রি করছি, মিল গেটে সেই একই চাল ঢাকার টোলারবাগে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আমি এই দাম দেখে চমকে গেলাম। দোকানদার বললো কেজিতে ৫-৬ টাকা লাভ না করলে তাদের পোষায় না।" 

তিনি বলেন, "খুচরা ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতা বেশি।" 

এদিকে, সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, সরকারের দাম কমানোর চেষ্টা সত্ত্বেও মোটা চালের দাম গত এক মাসের ব্যবধানে বেড়েছে। তথ্য অনুযায়ী, খুচরা বাজারে মোটা (স্বর্ণা/ ইরি) চাল প্রতি কেজি ৫২-৫৫ টাকা বিক্রি হচ্ছে; এক মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১.৯ টাকা।

বেড়েছে ডিম ও মুরগির দাম 

বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৫ টাকা বেড়ে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ডজনে ৫ টাকা বেড়ে ফার্মের মুরগির বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে।

সরকারের আমদানি শুল্ক কমানোর পরও আলু ও পেঁয়াজের দাম এখনও কমেনি। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে শুল্ক কমানোর কথা জানানো হয়। 

বাজারে গত সপ্তাহের মতই প্রতিকেজি আলু ৬০ টাকা এবং পেঁয়াজ প্রতিকেজি ১২০ টাকা খুচরা বিক্রি হচ্ছে। 
 

Related Topics

টপ নিউজ

ডিম ও মুরগির দাম / চালের দাম / নিত্যপণ্যের মূল্যস্ফীতি / নিত্যপণ্যের দাম / দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বড় আমদানিকারক ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার দাবি ব্যবসায়ীদের
  • আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে কমেনি নিত্যপণ্যের দাম
  • শুল্ক আরোপের হুমকির পর রেকর্ড বেড়েছে সোনা ও রুপার দাম

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net