Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 01:15 pm
Last modified: 02 September, 2024, 01:15 pm

Related News

  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলা: গাইবান্ধা থেকে একজন গ্রেপ্তার

শনিবার ঢাকা মেডিকেল কলেজের তিনজন নিউরোসার্জারি চিকিৎসককে লাঞ্ছিত করা হয় এবং জরুরি বিভাগ ভাংচুর করা হয়।
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 01:15 pm
Last modified: 02 September, 2024, 01:15 pm
সঞ্জয় পাল জয়। ছবি: সংগৃহীত

শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকদের লাঞ্ছিত করা ও ভাংচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

সঞ্জয় পাল জয় নামের ঐ যুবককে আজ (২ সেপ্টেম্বর) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে।

শনিবার ঢামেকের তিনজন নিউরোসার্জারি চিকিৎসককে লাঞ্ছিত করা হয় এবং জরুরি বিভাগ ভাংচুর করা হয়।

ঢামেকের চিকিৎসকরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের শনাক্ত করেছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

অভিযুক্তদের গ্রেফতার না করায় রবিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে জরুরি পরিষেবা বন্ধ করে ধর্মঘট শুরু করেন তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম ২৪ ঘণ্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ার পর চিকিৎসকরা তাদের দেশব্যাপী ধর্মঘট আজ রাত ৮টা পর্যন্ত স্থগিত করতে সম্মত হন।

এদিকে, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) হাসপাতালটির অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে। অপর আসামিরা হলেন: সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এছাড়াও মামলায় অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করেন বিইউবিটির শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার বিকেলে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ঐ শিক্ষার্থীদের বিরুদ্ধে।

Related Topics

টপ নিউজ

ঢাকা মেডিকেল কলেজ / চিকিৎসক / হামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • আসামি ধরার প্রতিযোগিতায় ভুলের দায় নেবে কে? এক ঘটনা, দুই বাহিনী–ভিন্ন আসামি
  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল কারাগারে 
  • ঢাকায় উচ্ছেদ অভিযান: ৬ মাসে ৫ বার হামলার শিকার পুলিশ
  • নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net