Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছিল’: ইসলামী ব্যাংকের সাবেক এমডি মান্নান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 August, 2024, 07:50 pm
Last modified: 31 August, 2024, 02:55 pm

Related News

  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছিল’: ইসলামী ব্যাংকের সাবেক এমডি মান্নান

‘এখন মনে হয় আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আগে বিদেশে অবস্থান করেও কথা বলার সাহস পাইনি।’
টিবিএস রিপোর্ট
30 August, 2024, 07:50 pm
Last modified: 31 August, 2024, 02:55 pm
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান দাবি করেছেন, তাকে ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটি থেকে পদত্যাগ করতে তাকে বাধ্য করা হয়েছিল।

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর সদস্যদের হাতে জিম্মি হওয়ার পর এস আলম গ্রুপ মান্নানকে ইসলামী ব্যাংকে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিল বলে শুক্রবার (৩০ আগস্ট) এক ওয়েবিনারে অভিযোগ করেন মান্নান।

'আমাকে এমন একটি প্যাডে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল যেটি ইসলামী ব্যাংক ১৯৮৩ সালে এর প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ব্যবহার করেনি,' বলেন তিনি।

ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ 'ব্যাংকিং খাতে দখলদারিত্ব দূরীকরণ: দুর্দশার অবসান হবে?' শীর্ষক ওই ওয়েবিনারের আয়োজন করে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে তিনি বলেন, 'এখন মনে হয় আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আগে বিদেশে অবস্থান করেও কথা বলার সাহস পাইনি।'

মান্নান বলেন, যেদিন তাকে জিম্মি করে আগ্নেয়াস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, সেদিন বাংলাদেশ ব্যাংকের অনেক শীর্ষ কর্মকর্তা তার পদত্যাগপত্র গ্রহণ করতে গভীর রাত পর্যন্ত তাদের অফিসে অবস্থান করেছিলেন।

মান্নান ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের অপসারণের মাধ্যমে বোর্ডের নিয়ন্ত্রণ নেওয়ার পর মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ ও এর সঙ্গে জড়িত সংস্থাগুলো ইসলামী ব্যাংক থেকে ৭৪ হাজার ৯০০ কোটি টাকা ঋণ নিয়েছে। ব্যাংকের নথিপত্র অনুযায়ী, এ পরিমাণ অর্থ ব্যাংকটির চলতি বছরের মার্চ পর্যন্ত মোট বকেয়া ঋণের  প্রায় অর্ধেক।

সাড়ে সাত বছর পর দেশে ফিরে মান্নান বলেন, 'বিদেশে থাকাকালীন বাংলাদেশের কয়েকজন সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি নিরাপদ বোধ করিনি বলে কথা বলিনি। আমি সবসময় ভয়ের মধ্যে থাকতাম। কখনো ভাবিনি বাংলাদেশে আবার স্বাধীনভাবে শ্বাস নিতে পারব।'

Related Topics

টপ নিউজ

ইসলামী ব্যাংক / ব্যবস্থাপনা পরিচালক / ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক / এস আলম গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের
  • পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংকের কাছে পাওনা প্রায় ১০ হাজার কোটি টাকা ফেরত চাইছে ইসলামী ব্যাংক
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net