Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

বিবিসি
30 August, 2024, 03:10 pm
Last modified: 30 August, 2024, 10:43 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

সিঙ্গাপুরে স্ত্রীকে গাঁজা দিয়ে ফাঁসানোর চেষ্টা; স্বামীর ৪ বছরের কারাদণ্ড

স্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে সহজেই ডিভোর্স পাওয়ার পরিকল্পনা সাজিয়েছিলেন ওই ব্যক্তি!
বিবিসি
30 August, 2024, 03:10 pm
Last modified: 30 August, 2024, 10:43 pm
ছবি: সংগৃহীত

চেয়েছিলেন নিজের স্ত্রীকে ফাঁসিয়ে জেলে পুরতে, এজন্য গাড়ির ভেতরে লুকিয়ে রাখেন আধা কেজিরও বেশি গাঁজা। কিন্তু ধরা পড়ে স্বামী নিজেই এখন জেলে! 

এমনটাই ঘটেছে সিঙ্গাপুরের ৩৭ বছর বয়সি তান জিয়াংলং এর সাথে। স্ত্রীকে মাদক মামলায় ফাঁসাতে গিয়ে ৪ বছরের সাজা হয়েছে তার।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০২১ সালে বিয়ে করেন তান। কিন্তু এক বছর যেতে না যেতেই স্ত্রীর সাথে দেখা দেয় মনোমালিন্য, আলাদা থাকতে শুরু করেন তারা।

তবে সিঙ্গাপুরের আইন অনুসারে, ন্যূনতম তিন বছর হওয়ার আগে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হয় না। তাই তান ভেবেছিলেন, স্ত্রীকে অপরাধমূলক কর্মকাণ্ডে ফাঁসিয়ে দিলে হয়ত সহজেই বিচ্ছেদের আবেদন করতে পারবেন। স্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে সহজেই ডিভোর্স পাওয়ার পরিকল্পনা সাজান তিনি।  

বিশ্বের সবচেয়ে কঠোর মাদক বিরোধী আইন সিঙ্গাপুরে। এই সুযোগকেই কাজে লাগান তান। 

গতবছর নিজের বর্তমান প্রেমিকাকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছিলেন, তার স্ত্রীকে ফাঁসানোর জন্য একটি নিখুঁত পরিকল্পনা সাজিয়েছেন তিনি। যেই ভাবনা সেই কাজ। 

১৬ অক্টোবর, একটি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ৫০০ গ্রাম গাঁজা কেনেন তান। পরের দিন স্ত্রীর গাড়িতে রাখতে যান সেই গাঁজার পোটলা।

তবে, স্ত্রীর গাড়িতে যে একটা ক্যামেরা আছে সেটা মনে নেই তার। এখানেই পণ্ড হয় সকল আয়োজন। গাড়িতে থাকা ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে তার স্ত্রীর নিকট একটি মেসেজ পাঠায়— তার গাড়িতে 'পার্কিং ইমপ্যাক্ট' হয়েছে। 

লাইভ ভিডিওতে তানকে গাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে দেখে পুলিশকে রিপোর্ট করেন তার স্ত্রী। তদন্তের স্বার্থে শুরুতে তার স্ত্রীকে গ্রেপ্তার করলেও, ভিডিও দেখার পর পুলিশ নিশ্চিত হয় যে এটি তার স্বামীর কাজ। ফলে গ্রেপ্তার হন তান। 

তানের আইনজীবীর অবশ্য দাবি, তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। কিন্তু আদালত এই দাবি প্রত্যাখ্যান করে এবং ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী তিনি কোনো মানসিক রোগে ভুগছেন না বলে রায় দেন।

সিঙ্গাপুরে মাদকদ্রব্য ধারণার জন্য কারাদণ্ড এবং মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গতবছরই, সিঙ্গাপুর দুইজন মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড প্রদান করে। 

তানের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো, কিন্তু তিনি মামলার প্রক্রিয়ায় সহযোগিতা এবং দ্রুত দোষ স্বীকার করায় তার শাস্তি কমিয়ে দেয়া হয়েছে। গাঁজা বহন ও অন্যায় ভাবে অন্যকে ফাঁসানোর অভিযোগে আদালত তানকে ৩ বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

অফবিট / টপ নিউজ

গাঁজা / সিঙ্গাপুর / মামলা / ফাঁসানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net