Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
বেবি পাউডার থেকে ক্যানসার: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির প্রস্তাব জনসন অ্যান্ড জনসনের

আন্তর্জাতিক

আল জাজিরা
28 July, 2026, 10:20 am
Last modified: 28 July, 2026, 10:26 am

Related News

  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

বেবি পাউডার থেকে ক্যানসার: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির প্রস্তাব জনসন অ্যান্ড জনসনের

জনসন অ্যান্ড জনসনের দাবি, ট্যাল্ক ক্যানসার সৃষ্টি করে—এমন কোনো প্রমাণ নেই। তবে প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বব্যাপী ট্যাল্কভিত্তিক শিশুদের পাউডার বিক্রি বন্ধ করে দেয়।
আল জাজিরা
28 July, 2026, 10:20 am
Last modified: 28 July, 2026, 10:26 am
ছবি: রয়টার্স

ওষুধ ও স্বাস্থ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া কয়েক দশকজুড়ে চলা হাজার হাজার মামলার নিষ্পত্তিতে সাড়ে পাঁচ বিলিয়ন ডলার পরিশোধে সম্মত হয়েছে। এসব মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত এবং বর্তমানে বাজার থেকে তুলে নেওয়া ট্যাল্কভিত্তিক শিশুদের পাউডার ডিম্বাশয়ের ক্যানসারের জন্য দায়ী।

ওষুধ প্রস্তুতকারী এই বহুজাতিক প্রতিষ্ঠানটি সোমবার এ ঘোষণা দিয়ে জানায়, এই সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ও অঙ্গরাজ্যের আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশটিতে ট্যাল্কসংক্রান্ত বিচারাধীন মামলার ৯৯ দশমিক ৭৫ শতাংশ।

অঙ্গরাজ্য বা ফেডারেল আদালতে দায়ের করা মামলার ৯৫ শতাংশ বাদী এই সমঝোতায় সম্মতি দিলেই কেবল এটি চূড়ান্ত কার্যকারিতা পাবে।

ট্যাল্ক একটি নরম খনিজ পদার্থ। একসময় এটি প্রসাধনী ও শিশুদের ব্যবহারের বিভিন্ন পণ্যের অন্যতম প্রধান উপাদান ছিল। তবে ক্যানসারের সঙ্গে এর সম্ভাব্য সম্পর্ক নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এর ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যাল্ককে 'সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী' পদার্থ হিসেবে শ্রেণিবদ্ধ করে।

জনসন অ্যান্ড জনসনের দাবি, ট্যাল্ক ক্যানসার সৃষ্টি করে—এমন কোনো প্রমাণ নেই। তবে প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বব্যাপী ট্যাল্কভিত্তিক শিশুদের পাউডার বিক্রি বন্ধ করে দেয়।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড ডিম্বাশয়ের ক্যানসারে মারা যাওয়া এক নারীর পরিবারকে ৭ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় জনসন অ্যান্ড জনসনকে। ট্যাল্ক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত এমন ধরনের এটিই ছিল দেশটির প্রথম মামলা।

যদিও এক বছর পর সেই রায় বাতিল হয়ে যায়, এরপর থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা দ্রুত বাড়তে থাকে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জুরি বোর্ড বাদীপক্ষের অনুকূলে একাধিক রায় দিতে থাকে।

জনসন অ্যান্ড জনসনের মামলা-সংক্রান্ত প্রধান কর্মকর্তা এরিক হাস বলেন, এই সমঝোতার মাধ্যমে প্রতিষ্ঠানটি 'এই অধ্যায়ের ইতি টানতে' পারবে।

বাদীপক্ষের আইনজীবীরা এই সমঝোতাকে এক দশক ধরে চলা আইনি লড়াইয়ের একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য সমাধান হিসেবে স্বাগত জানিয়েছেন।

তবে এই সমঝোতার আওতায় যুক্তরাজ্যের মামলাগুলো অন্তর্ভুক্ত নয়। সেখানে সাত হাজারেরও বেশি সম্ভাব্য বাদীকে নিয়ে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যজনিত দায়সংক্রান্ত মামলার বিচার চলছে।

২০২৫ সালের অক্টোবর মাসে দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়েছে, জনসন অ্যান্ড জনসন জানত যে তাদের ট্যাল্ক ক্যানসার, বিশেষ করে ডিম্বাশয়ের ক্যানসার ও মেসোথেলিওমা সৃষ্টি করতে পারে। তবুও প্রতিষ্ঠানটি পণ্যটি বিক্রি অব্যাহত রেখেছিল। তবে এই অভিযোগও প্রতিষ্ঠানটি অস্বীকার করেছে।

Related Topics

টপ নিউজ

জনসন অ্যান্ড জনসন / ট্যাল্কম পাউডারে ক্যান্সার উপাদান / মামলা / মামলা নিষ্পত্তি / ৫.৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন
  • সময় টিভির চেয়ারম্যান ও পরিচালকদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net