Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
জেফ বেজোসের সাবেক স্ত্রী এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 September, 2020, 10:45 pm
Last modified: 03 September, 2020, 11:04 pm

Related News

  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী
  • মার্কিন পপতারকা কেটি পেরিসহ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী

জেফ বেজোসের সাবেক স্ত্রী এখন বিশ্বের সবচেয়ে ধনী নারী

২০১৯ সালে বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কালে আইনি আপোষের আওতায় অ্যামাজনে থাকা তার শেয়ারের ২৫ শতাংশের মালিকানা লাভ করেন ম্যাকেঞ্জি। এ মালিকানা তাকে দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও লাভজনক প্রতিষ্ঠানটির ৪ শতাংশ স্বত্ব বা মালিকানা। বিবাহবিচ্ছেদের কালে ৪ শতাংশ এ মালিকানার বাজারমূল্য ছিল সাড়ে ৩ হাজার কোটি ডলার। মূলত ওই সম্পদই সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে কোম্পানিটির মূল্যায়ন উত্থানের সুবাদে আরো স্ফীত হয়েছে। 
টিবিএস ডেস্ক
03 September, 2020, 10:45 pm
Last modified: 03 September, 2020, 11:04 pm
ম্যাকেঞ্জি স্কট। ছবি: এমএসএন

সমাজসেবক, লেখক এবং বিশ্বের সেরা ধনী জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট এখন পৃথিবীর সবচেয়ে ধনী নারী। 

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, অ্যামাজন নির্বাহীর সাবেক স্ত্রী ম্যাকেঞ্জির মোট সম্পদের মূল্য এখন ৬ হাজার ৮শ' কোটি ডলার। ফলে ইতোপূর্বে শীর্ষে থাকা প্রসাধন সামগ্রী লরিয়েল- এর উত্তরাধিকারী ফ্রাঙ্কো বেটেনকোর্ট মায়ার্স'কেও ছাড়িয়ে গেছেন। 

২০১৯ সালে বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কালে আইনি আপোষের আওতায় অ্যামাজনে থাকা তার শেয়ারের ২৫ শতাংশের মালিকানা লাভ করেন ম্যাকেঞ্জি। এ মালিকানা তাকে দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও লাভজনক প্রতিষ্ঠানটির ৪ শতাংশ স্বত্ব বা মালিকানা। বিবাহবিচ্ছেদের কালে ৪ শতাংশ এ মালিকানার বাজারমূল্য ছিল সাড়ে ৩ হাজার কোটি ডলার। মূলত ওই সম্পদই সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে কোম্পানিটির মূল্যায়ন উত্থানের সুবাদে আরো স্ফীত হয়েছে। 

ফলে শুধু শীর্ষ নারী ধনী নন, বরং পৃথিবীর সকল ধনীর মধ্যেও ম্যাকেঞ্জি স্কট লাভ করেছেন ১২তম স্থান। খবর সিএনএনের। 

এর আগে গত জুলাইয়ে নিজ সম্পদ থেকে ১৭০ কোটি ডলার ১১৬টি সংস্থায় দান করার ঘোষণা দেন তিনি। ঐতিহাসিকভাবেই কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের গ্রহণ করার জন্য পরিচিত চারটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও এ অনুদান পায়।  দানের কারণ হিসেবে ম্যাকেঞ্জি ওই সময় বলেছিলেন, সামাজিক বৈষম্য দূরীকরণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিষ্ঠানগুলো কাজ করছে। এজন্যেই তিনি তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন।   

এছাড়া, গত বছর নিজেদের সিংহভাগ সম্পদ দান করে দেওয়ার অতি ধনীদের পদক্ষেপ 'গিভিং প্লেজ ইনিশিয়েটিভ'-এ নিজের নাম লেখান ম্যাকেঞ্জি। ওয়ারেন বাফেট এবং বিল গেটস এর প্রধান উদ্যোক্তা। এ পদক্ষেপ শীর্ষ ধনীদের তাদের অধিকাংশ সম্পদ জনহিতকর দাতব্য কাজে দানে উৎসাহিত করে।  
 
Related Topics

টপ নিউজ

ম্যাকেঞ্জি স্কট / অ্যামাজন নির্বাহীর সাবেক স্ত্রী / জেফ বেজোস / পৃথিবী সেরা নারী ধনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • মহাকাশে ডেটা সেন্টার? জেফ বেজোস বলছেন সম্ভব
  • ভেনিসে পরিবেশবাদীদের বিক্ষোভের মুখে বিয়ের ভেন্যু বদলালেন জেফ বেজোস
  • মহাকাশে ঘুরে এলেন পপ গায়িকা কেটি পেরি! ১১ মিনিটের সফরের খরচ কত?
  • ‘পৃথিবী খুবই শান্ত দেখাচ্ছিল’: মহাকাশ ভ্রমণের পর ফিরলেন মার্কিন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী
  • মার্কিন পপতারকা কেটি পেরিসহ মহাকাশ ভ্রমণে যাচ্ছেন ৬ নারী

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net