Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
গার্মেন্টসকর্মী রুবেল হত্যা: মেনন ৬ দিনের রিমান্ডে

বাংলাদেশ

বাসস
27 August, 2024, 07:50 pm
Last modified: 27 August, 2024, 07:50 pm

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

গার্মেন্টসকর্মী রুবেল হত্যা: মেনন ৬ দিনের রিমান্ডে

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 
বাসস
27 August, 2024, 07:50 pm
Last modified: 27 August, 2024, 07:50 pm
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ফাইল ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

আরেক মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোপূর্বক ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

শুক্রবার (২৩ আগস্ট) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউমার্কটে থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

২২ আগস্ট গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জন ছাড়া  অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি  করা হয়েছে। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী অন্দোলন চলাকালে রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি চালানো হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তিনি মারা যান।

Related Topics

টপ নিউজ

রাশেদ খান মেনন / রিমান্ড / ওয়ার্কাস পার্টি / গার্মেন্টসকর্মী / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • নড়াইলে তেল দেওয়া নিয়ে বিরোধের জেরে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net