Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 July, 2026, 03:55 pm
Last modified: 09 July, 2026, 04:03 pm

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • ২০২৪-এর আগস্টে পটপরিবর্তনের পর সন্দেহভাজন জঙ্গিদের জামিনে মুক্তি; নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • নাশকতার পরিকল্পনা: নব্য জেএমবি সদস্য আরিফ ৬ দিনের রিমান্ডে

জঙ্গি সম্পৃক্ততার সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই প্রবাসী ৩ দিনের রিমান্ডে

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন—সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।
টিবিএস রিপোর্ট
09 July, 2026, 03:55 pm
Last modified: 09 July, 2026, 04:03 pm
ছবি: টিবিএস

জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই প্রবাসীকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিরা হলেন—সাহেদুল ইসলাম ও রিশাদ তায়ানী।

জানা গেছে, সিঙ্গাপুরে অবস্থানকালে জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে বুধবার বিমানযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

এদিন আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক আশরাফুল আলম। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামিরা সিঙ্গাপুরে থাকাকালীন বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কথা জানিয়েছে। তারা যেকোনো সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশে জঙ্গি হামলা করতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তারা বাংলাদেশের কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত কি না, কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করে কি না এবং জঙ্গি কার্যক্রমের অর্থের জোগানদাতা কে বা কারা—তা জানার জন্য আসামিদের রিমান্ড প্রয়োজন।

শুনানিকালে বিচারক কাঠগড়ায় দাঁড়ানো এক আসামির নাম জানতে চাইলে তিনি নিজেকে রিশাদ তায়ানী বলে পরিচয় দেন। সিঙ্গাপুর পুলিশ কেন তাদের গ্রেপ্তার করেছে—বিচারকের এমন প্রশ্নে রিশাদ বলেন, 'ফারাবী নামের এক লোককে নিয়ে ফেসবুকে লিখছিলাম, এজন্য।'

ফারাবী কোন দেশের নাগরিক—বিচারক জানতে চাইলে রিশাদ বলেন, 'তিনি বাংলাদেশের হেফাজত ইসলামের এক নেতা। তাকে বাংলাদেশের কারাগারে রাখা হয়েছিল, এখন তিনি কারামুক্ত। ২০২৩ সালে ফেসবুকে এই পোস্ট করেছিলেন বলে আদালতকে জানান তিনি।'

এরপর বিচারক বলেন, 'আপনারা রেমিট্যান্স যোদ্ধা। আপনাদের কি দরকার এসব নিয়ে কথা বলা?' পরে আদালত দুই আসামিকে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Related Topics

টপ নিউজ

জঙ্গি / রিমান্ড / সিঙ্গাপুর / প্রবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • ২০২৪-এর আগস্টে পটপরিবর্তনের পর সন্দেহভাজন জঙ্গিদের জামিনে মুক্তি; নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • নাশকতার পরিকল্পনা: নব্য জেএমবি সদস্য আরিফ ৬ দিনের রিমান্ডে

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net