Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2026, 05:45 pm
Last modified: 18 July, 2026, 06:44 pm

Related News

  • সালমান শাহ হত্যা মামলা: আসামি ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, সিআইডি
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে

মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে

শনিবার (১৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রিমান্ডের আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
18 July, 2026, 05:45 pm
Last modified: 18 July, 2026, 06:44 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে পশুর হাটের ইজারাদার ব্যবসায়ীর অফিসে গুলিবর্ষণ ও ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় 'শীর্ষ সন্ত্রাসী' তানিম রেজা বাপ্পি ও তাঁর সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বাপ্পির অফিস থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এই রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত করা এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস ও সহযোগীদের সম্পর্কে তথ্য পেতে আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বিস্তারিত তথ্য জানান। তিনি বলেন, গত ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারাদার ইসমাইল হোসেনের অফিস লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। এর আগে ১৫ মে হোয়াটসঅ্যাপে ওই ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হওয়ার পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততা পাওয়া যায়।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) সকালে হোটেল পূর্বাণী এলাকা থেকে শ্যুটার বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তিন সহযোগী মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭) ও মো. মানিক কাজীকে (৫০) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তর কমলাপুর থেকে আরেক সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি আরও জানান, গত শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী ব্যবসায়ী ইসমাইল হোসেনকে গত ১৫ মে রাতে হোয়াটসঅ্যাপ কলে হুমকি দেওয়া হয় যেন তিনি কোরবানির পশুর হাটে বাপ্পির মনোনীত লোকদের অংশীদার হিসেবে রাখেন। তা না করলে এবং ১০ লাখ টাকা চাঁদা না দিলে তাঁকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ১৯ মে ভোরে ইসমাইলের অফিসে গুলি চালায় দুর্বৃত্তরা।

পুলিশের তথ্যমতে, তানিম রেজা ওরফে বাপ্পি একজন দুর্ধর্ষ শ্যুটার ও অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মতিঝিলসহ ডিএমপির বিভিন্ন থানায় চাঁদাবাজি, দস্যুতা, অপহরণ, হত্যাচেষ্টা ও মাদকসহ অন্তত সাতটি মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলাও দায়ের করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

গুলি / চাঁদা দাবি / গ্রেপ্তার / ব্যবসায়ী / শ্যুটার / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • সালমান শাহ হত্যা মামলা: আসামি ডন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন, সিআইডি
  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • ব্যবসায়ীদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধন করা হবে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রিমান্ডে

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net