Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
26 August, 2024, 06:25 pm
Last modified: 27 August, 2024, 02:30 pm

Related News

  • ফাহামিদুলকে ফেরাতে ভক্তদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি 
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

২০২২ সালে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হারে বাংলাদেশ। এবার তাদেরকে ফাইনালের আগেই বিদায় করে নিজেরা উঠে গেল শিরোপার লড়াইয়ে।
টিবিএস রিপোর্ট
26 August, 2024, 06:25 pm
Last modified: 27 August, 2024, 02:30 pm

শুরু থেকেই ভারতের টানা আক্রমণ, তাতে অবশ্য খেই হারালো না বাংলাদেশ। আক্রমণ সামলে তারাই এগিয়ে গেল। দ্বিতীয়ার্ধ যেন আরও ধার বাড়লো ভারতের আক্রমণের, দেয়াল তুলে দলের গোলপোস্ট সামলে গেলেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু চোট পেয়ে তার মাঠ ছাড়ার পরই গোল হজম করে নিলো বাংলাদেশ। 

নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে বদলি গোলরক্ষক আসিফ হোসেনের বীরত্বে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। সোমবার নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়।

বদলি হিসেবে মাঠে নেমে কাণ্ডারী হয়ে ওঠেন বাংলাদেশের গোলরক্ষক আসিফ। টাইব্রেকারে ভারতের প্রথমটি শটটি ফিরিয়ে দেন তিনি। থাংলাংসুন গাঙ্গতের নেওয়া শট ডান দিকে ঝাঁপিয়ে আটকান আসিফ। এরপর বাংলাদেশের পক্ষে গোল করেন পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম মইন, শাকিল আহাদ তপু ও আশরাফুল হক আসিফ। ভারতের হয়ে পঞ্চম ও শেষ শট নেন আকাশ তিরকে। প্রথমটির পর এই শটটিও ফিরিয়ে দলকে ফাইনালে তোলেন আসিফ। 

কয়েক বছর আগে ভারতের বিপক্ষে ফাইনালে হারের প্রতিশোধটাই যেন নিয়ে নিলো বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে যায় তারা। এবার তাদেরকে ফাইনালের আগেই বিদায় করে নিজেরা উঠে গেল শিরোপার লড়াইয়ে। এবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে আসরটি হচ্ছে, তবে টুর্নামেন্টটি এর আগে অনূর্ধ্ব-১৮, ১৯ ক্যাটাগরিতেও অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচের প্রথম ২৫ মিনিটে দাপট জারি রাখে ভারতের যুবারা। এরপর উপরে উঠে পাল্টা আক্রমণ সাজাতে শুরু করে বাংলাদেশ। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও ৩৫তম মিনিটে এগিয়ে যায় তারা। বাম দিক থেকে রাব্বি হোসেন রাহুলের জোরালো আড়াআড়ি ক্রস গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে চলে যায় আসাদুল মোল্লার কাছে। আলতো টোকায় বল জাল জড়িয়ে দেন তিনি। ৭৫তম মিনিটে সমতায় ফেরে ভারত, তাদের হয়ে গোলটি করেন রিকি মিতে হোবাম। 

Related Topics

টপ নিউজ

অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ / বাংলাদেশের ফুটবল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • ফাহামিদুলকে ফেরাতে ভক্তদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি 
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার
  • বিপিএল ফাইনাল: জাল টিকেটে সয়লাব, ঢুকতে পারছেন না অনেকে
  • ফরচুন বরিশালের টানা দ্বিতীয় নাকি চিটাগং কিংসের প্রথম

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net