Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ফাহামিদুলকে ফেরাতে ভক্তদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি 

খেলা

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 08:45 pm
Last modified: 18 March, 2025, 08:48 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ফাহামিদুলকে ফেরাতে ভক্তদের বিক্ষোভ, অবস্থান কর্মসূচি 

বাফুফে ভবন থেকে পদযাত্রা ও গণমিছিল নিয়ে বাংলাদেশ দলের টিম হোটেল ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান ভক্ত-সমর্থকরা। সেখানে আবার স্লোগান তোলেন জুলাই আন্দোলনের আদলে, ‘তুমি কে, আমি কে, ফাহামিদুল! ফাহামিদুল!’
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 08:45 pm
Last modified: 18 March, 2025, 08:48 pm

এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচের জন্য জোরেশোরেই প্রস্তুতি সারছে বাংলাদেশ। কন্ডিশনিং ক্যাম্প করতে তারা গত ০৫ মার্চ যায় সৌদি আরব। সেই ক্যাম্পে ডাক পেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা হচ্ছে না ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। পুরো দল আজ (মঙ্গলবার) সকালে দেশে ফিরলেও ফাহামিদুল ফিরে গেছেন ইতালিতে।

ফাহামিদুলের ইতালি ফিরে যাওয়ার খবর সামনে আসার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বাংলাদেশ ফুটবলের কিছু সংখ্যক ভক্ত-সমর্থক। ফুটবল সমর্থক গোষ্ঠী 'বাংলাদেশ ফুটবল আল্ট্রাস'- এর ডাকে এক হয়ে রাস্তায় নামা ফুটবলভক্তরা পদযাত্রা, গণ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। 

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনের সামনে জড়ো হন আনুমানিক শতাধিক সমর্থক। বাফুফে ভবনের ফটকের সামনে, 'সিন্ডিকেট হটাও, ফুটবল বাঁচাও', 'জনে জনে খবর দে, সিন্ডিকেটের কবর দে'-স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ ভক্তরা। 'সিন্ডিকেট মুক্ত করো', 'ব্রিং ব্যাক ফাহামিদুল', লেখা প্ল্যাকার্ড দেখা যায় তাদের হাতে।

ইফতারের পর বাফুফে ভবন থেকে পদযাত্রা ও গণমিছিল নিয়ে বাংলাদেশ দলের টিম হোটেল ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছান ভক্ত-সমর্থকরা। সেখানে আবার স্লোগান তোলেন জুলাই আন্দোলনের আদলে, 'তুমি কে, আমি কে, ফাহামিদুল! ফাহামিদুল!', 'সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।' নিরাপত্তা সংক্রান্ত কারণে টিম হোটেলের সামনে অবশ্য তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেননি। সেখান থেকে গণ মিছিল নিয়ে সমর্থকরা অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। 

ভারতের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে কেন ভাবা হচ্ছে না ইতালির ফোর্থ ডিভিশনে খেলা ফাহামিদুলের, এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের তালিকাতেই ছিলেন ফাহামিদুল। কিন্তু টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, কোচের ভিন্ন পরিকল্পনার জন্যই ভারতে যাওয়া হচ্ছে না তার। ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আমের বলেন, 'সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যতোদূর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না।'

অনুশীলন ও প্রস্তুতি ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে খেলালেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেননি ফাহামিদুল। তাকে উইং ধরে খেলার দায়িত্ব দিয়েছিলেন কাবরেরা, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়াতেই শেষ পর্যন্ত জায়গা হারিয়েছেন। ফাহামিদুলকে বাদ দেওয়া প্রসঙ্গে আজ কাবরেরা ব্যাখা দিয়েছেন। স্প্যানিশ এই কোচ বলেন, 'ফাহামিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরও সময় প্রয়োজন। সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরও সময় প্রয়োজন।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / ফাহামিদুল ইসলাম / বাংলাদেশের ফুটবল / বিক্ষোভ / ফুটবলভক্ত / সমর্থক / অবস্থান কর্মসূচি / গণ মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ; নিহত ২৪, তিন দিনের কারফিউ জারি
  • বিক্ষোভের মধ্য দিয়েই নতুন সেমিস্টার শুরু করলেন ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net