Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2024, 07:35 pm
Last modified: 18 August, 2024, 02:48 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

চট্টগ্রাম বন্দরে ১৫০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

হীরামন স্যালভেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘এটি ব্রিটিশ আমলে ডুবে যাওয়া জাহাজ হতে পারে। কারণ জাহাজটি থেকে সেই সময়ের লোগোযুক্ত কয়েনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। এছাড়া জাহাজটির ইঞ্জিন কয়লাচালিত। প্রায় দেড়শ বছর আগের জাহাজগুলো কয়লাচালিত ইঞ্জিন দিয়ে চলত।’
টিবিএস রিপোর্ট
17 August, 2024, 07:35 pm
Last modified: 18 August, 2024, 02:48 pm
ছবি: টিবিএস

কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলে ডুবে যাওয়া এক জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। জাহাজটি প্রায় ১৫০ বছর আগে ডুবে গিয়েছিল বলে ধারণা সংশ্লিষ্টদের। জাহাজটির ভেতরে পাওয়া জিনিসপত্র দেখেই এ ধারণা তাদের।

দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় বন্দরের ডাঙ্গারচর ঘাটের কাছাকাছি এলাকা থেকে হীরামন স্যালভেজ লিমিটেড নামের একটি দেশীয় প্রতিষ্ঠান জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করে।

এর আগে বেশ কয়েকটি প্রতিষ্ঠান জাহাজটি উদ্ধারের চেষ্টা করেছিল।

শিপিং সংশ্লিষ্টরা বলছেন, জাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ায় এখন বন্দর চ্যানেলে জাহাজের চলাচল আরও নিরাপদ হলো। জায়গাটিতে পলি জমা কিংবা ডুবো চর সৃষ্টির আর আশঙ্কা থাকবে না।

হীরামন স্যালভেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটি ব্রিটিশ আমলে ডুবে যাওয়া জাহাজ হতে পারে। কারণ জাহাজটি থেকে সেই সময়ের লোগোযুক্ত কয়েনসহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। এছাড়া জাহাজটির ইঞ্জিন কয়লাচালিত। প্রায় দেড়শ বছর আগের জাহাজগুলো কয়লাচালিত ইঞ্জিন দিয়ে চলত। তাই আমরা ধারণা করছি জাহাজটি প্রায় দেড়শ বছর আগে ড়ুবে গিয়েছিল।'

ছবি: টিবিএস

তিনি আরো বলেন, 'জাহাজটিতে ১৫০ বছরের পুরনো মুদ্রা পাওয়া গেছে। এছাড়া তামা-পিতল ও রূপার আসবাবপত্র যেমন- প্লেট, পাতিল, গ্লাস, পানি রাখার পাত্র ও চামচ পাওয়া গেছে। মোমবাতির দানি, ফুলের টপ, আলমারির নকশা, হ্যারিকেন, কুপি, হাতির দাঁত, দূরবীনসহ নকশা করা বিভিন্ন শৌখিন জিনিসপত্রও পাওয়া গেছে জাহাজটি থেকে।

ছবি: টিবিএস

উপমহাদেশে বাণিজ্য করতে এসে জাহাজটি কর্ণফুলীর এ জায়গায় ডুবে গিয়েছিল বলে ধারণা তার।

জাহাজটি উদ্ধারে জড়িত মো. জহির নামে এক ডুবুরি বলেন, 'জাহাজটি নদীর ৬০ ফুট গভীরে ছিল এবং বালি ও মাটি পড়ে চর হয়ে গিয়েছিল। পরবর্তীকালে আমরা ড্রেজিং করে জাহাজটি উন্মুক্ত করি এবং দক্ষ ডুবুরিদের মাধ্যমে জাহাজের মাঝখানে ওয়্যার সলিং করে কেটে দুই ভাগে বিভক্ত করি।'

ছবি: টিবিএস

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, 'বন্দর চ্যানেল থেকে জাহাজ উদ্ধারের ফলে এখন জাহাজ চলাচল নিরাপদ হওয়ার পাশাপাশি ড্রেজিং খরচ কমবে। জাহাজটি কত বছর আগে ডুবেছে, সেটি নিশ্চিত করে না বলা গেলেও এটি যে অনেক বছর আগের, তা নিশ্চিত করে বলা যায়।'

 

Related Topics

টপ নিউজ

জাহাজ / উদ্ধার / চট্টগ্রাম / বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
  • চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • ফেনীতে সংস্কার কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক লেন ঈদের পর চার দিন বন্ধ থাকবে
  • হরমুজ প্রণালীতে ৩ জাহাজে হামলা, একটিতে আগুন
  • তেল-গ্যাসবাহী ৬ জাহাজ চট্টগ্রাম বন্দরে, আসছে আরও চারটি 

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net