Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
নিত্যপণ্যের দামে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না: ক্যাব

বাংলাদেশ

ইউএনবি
28 August, 2020, 05:55 pm
Last modified: 28 August, 2020, 05:58 pm

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা
  • বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতা ও দুর্ব্যবহারের অভিযোগ, জুলকারনাইনের ভিডিও প্রকাশ
  • জ্বালানি সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত আ. লীগ সরকারের সাবেক ৪ শীর্ষ কর্মকর্তার বিচার দাবি ক‍্যাবের

নিত্যপণ্যের দামে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না: ক্যাব

বিষয়টিকে সাধারণ মানুষের ওপর অনেকটা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলছে, প্রশাসনের দায়সারা তদারকির কারণেই ব্যবসায়ীরা বারবার বিনা-কারণে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, সাধারণ মানুষের পকেট কাটছে।
ইউএনবি
28 August, 2020, 05:55 pm
Last modified: 28 August, 2020, 05:58 pm

করোনাভাইরাস সংকটের মধ্যেও রাজধানীসহ সাড়া দেশেই বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এবং এতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, বলে অভিযোগ করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। 

বিষয়টিকে সাধারণ মানুষের ওপর অনেকটা 'মড়ার ওপর খাঁড়ার ঘা' হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলছে, প্রশাসনের দায়সারা তদারকির কারণেই ব্যবসায়ীরা বারবার বিনা-কারণে খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি করে, সাধারণ মানুষের পকেট কাটছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট)  গণমাধ্যমে পাঠানো ক্যাব চট্টগ্রামের বিবৃতিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাজার তদারকি ও চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহের কথা বলা হলেও, বাজারে লাফিয়ে লাফিয়ে এসবের দাম বাড়ছে। এ অবস্থায় খাদ্য বিভাগের আওতায় বাজারে ওএমএস চালু, টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য বিক্রয় বাড়ানো এবং প্রশাসনের সমন্বিত বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে ক্যাব নেতারা বলেন, 'ইতোপূর্বে চাল, ডাল, পেয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার অস্থির হলে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ওই খাতের ব্যবসায়ী, ভোক্তা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ে পরামর্শ সভার মাধ্যমে করণীয় নির্ধারণ করত। কিন্তু এখন সে ধারা চলমান নেই। বাজার নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ব্যবসায়ীদের হাতে। প্রশাসন দায়সারা কয়েকটি অভিযান পরিচালনা করেই ক্ষান্ত এবং সরকারকে অবহিত করছে যে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়, চালের মূল্য বাড়লে খাদ্য বিভাগ খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস), টিসিবি ডিলার ও ট্রাক সেলের মাধ্যমে খাদ্য ও ভোগ্যপণ্যের বিক্রি জোরদার করে থাকে। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরেই এসব কর্মকাণ্ড অনেকটাই স্থবির। ফলে সাধারণ ও শ্রমজীবী মানুষ একদিকে কর্মহীন ও আয়-রোজগার হারিয়ে দিশেহারা, আর অন্যদিকে ব্যবসায়ীরা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করতে মরিয়া হয়ে উঠেছেন।

গত এক মাস ধরে খুচরা বাজারে চাল, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), পেঁয়াজ, আলু, আটা, ময়দা, চিনি, ডিম, আদা, জিরা, হলুদ, এলাচ, দারুচিনি, মুরগির মাংস (দেশি ও ব্রয়লার), খাসির মাংস ও শিশুখাদ্যের মধ্যে গুঁড়োদুধ বাড়তি দামে বিক্রির পাশাপাশি সব ধরনের শাকসবজির দামও চড়া বলে উল্লেখ করা হয় ক্যাবের বিবৃতিতে।

ক্যাবের অভিযোগ, চালের মূল্য নিয়ে কারসাজি করলে বা অন্য যেকোনো পণ্যের দাম নিয়ে অনিয়ম করলে এর সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেয়া হয়েছিল বাজারে তার কোনো প্রয়োগ নেই।

রাজধানীর বিভিন্ন বাজার পর্যবেক্ষণ করে ক্যাব জানায়, স্বর্ণজাতের চাল বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৪৮ টাকা প্রতি কেজি। যা এক মাস আগে ছিল ৪৪-৪৫ টাকা। পাইজাম চাল বিক্রি হয়েছে ৪৮-৫৪ টাকায়, যা এক মাস আগে ছিল ৪৪-৫১ টাকা। মিনিকেট ও নাজিরশাইল মান ভেদে বিক্রি হয়েছে ৫৪-৬৪ টাকায়, যা এক মাস আগে ছিল ৫০-৬০ টাকা। এছাড়া একটু ভালো মানের নাজিরশাইল বিক্রি হয়েছে ৬২ টাকা।

এক মাসের ব্যবধানে কেজি প্রতি প্যাকেটজাত আটায় দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৩-৩৮ টাকায়। প্যাকেটজাত ময়দায় কেজিতে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪৪-৪৮ টাকায়। 

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১১০ টাকায়, যা এক মাস আগে ছিল ১০৫ টাকা। খোলা সয়াবিন তেল লিটারে ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮২-৮৬ টাকায়। লিটারে ৫ টাকা বেড়ে পাম অয়েল (খোলা) বিক্রি হচ্ছে ৭০-৭৩ টাকায়।

পেঁয়াজ (আমদানি) বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি, যা এক মাস আগে ছিল ২৫-৩০ টাকা। চিনি বিক্রি হয়েছে ৫৮ টাকায়, যা এক মাস আগে ছিল ৫৫ টাকা। আলু বিক্রি হচ্ছে ৩৪-৩৬ টাকায়, যা এক মাস আগে ছিল ৩০-৩৪ টাকা। হলুদ মাসের ব্যবধানে ২০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১৭০-২২০ টাকা কেজি।

কেজিতে ২০ টাকা বেড়ে দেশি আদা বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়। মাসের ব্যবধানে প্রতি কেজি জিরা সর্বোচ্চ ৪০ টাকা বেড়ে মান ভেদে বিক্রি হয়েছে ৩৪০-৪১০ টাকায়। প্রতি কেজি মুগডাল ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ১১০-১৩০ টাকায়। আর মসুরের ডালের দাম কমলেও, এখনও ১০০-১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এছাড়া মাসের ব্যবধানে দারুচিনি, এলাচ, ফার্মের ডিম, দেশি মুরগি, ব্রয়লার মুরগি, খাসির মাংসসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্যাবের।

Related Topics

টপ নিউজ

ক্যাব / নিত্যপণ্যের মূল্যস্ফীতি / প্রশাসনের উদাসীনতা / কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • নির্বাচনি ইশতেহারে আদানির সঙ্গে চুক্তি বাতিলসহ জ্বালানি খাত সংস্কারে ১৩ দাবি ক্যাব যুব সংসদের
  • শতভাগ কার্গো নিরাপত্তার স্বীকৃতির ৬ দিন পর শাহজালাল বিমানবন্দরে আগুন
  • বাংলাদেশ বিমানের কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, নিরাপদে যাত্রীরা
  • বিমানবন্দরে নিরাপত্তা দুর্বলতা ও দুর্ব্যবহারের অভিযোগ, জুলকারনাইনের ভিডিও প্রকাশ
  • জ্বালানি সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত আ. লীগ সরকারের সাবেক ৪ শীর্ষ কর্মকর্তার বিচার দাবি ক‍্যাবের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net