Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদল হচ্ছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 August, 2024, 03:00 pm
Last modified: 13 August, 2024, 03:29 pm

Related News

  • ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
  • নির্বাচনে লড়বেন, কূটনৈতিক পাসপোর্ট জমা, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
  • ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ

শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদল হচ্ছে: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ

ইনস্টিটিউটের নতুন নাম ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হচ্ছে বলেও জানিয়েছেন আসিফ।
টিবিএস রিপোর্ট
11 August, 2024, 03:00 pm
Last modified: 13 August, 2024, 03:29 pm
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার (১১ আগস্ট) সচিবালয়ে প্রথম দিন নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপদেষ্টা এ কথা জানান। 

এ প্রতিষ্ঠানের নতুন নাম 'বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট' করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আজ মন্ত্রণালয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'যার প্রথমটি হলো—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে। আমরা মনে করি, তিনি এরসঙ্গে যুক্ত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালেয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি—বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।'

আসিফ মাহমুদ বলেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সঙ্গে কথা বলেছি। ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায় থেকে কিছু কাজ করার আছে।

তিনি বলেন, 'জাতিসংঘের সঙ্গেও আমরা কথা বলবো। কিছু দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। সেটি যাতে সমাধান করা যায়। অবকাঠামাগত কিছু উন্নয়নের ব্যাপার আছে, সেগুলো সম্পূর্ণ হবে এর মধ্যেই।'

ক্রীড়া উপদেষ্টা বলেন, যেহেতু বিসিবি একটি স্বায়ত্তশাসিত ফেডারেশন। সিদ্ধান্তটা আমরা দিতে পারব না। ‌তাদের কাছ থেকে সুপারিশ নিতে পারব, তাদের পরামর্শ দিতে পারব। বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। আমরা বিসিবির পরিচালকদের অনুরোধ করেছি, তারা আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের (আইনি কাঠামোর) মধ্যে সমস্যাটি কীভাবে সমাধান করতে পারেন। বিসিবি সভাপতি হিসেবে অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না। তারা পরবর্তী সময়ে এ বিষয়ে রিপোর্ট করবেন।'

অন্যান্য ফেডারেশনগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বসবেন জানিয়ে উপদেষ্টা বলেন, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

এসময় এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, 'আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই। ব্যক্তির জায়গা থেকে নয়। আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই অন্তর্বর্তী সরকারের অধীনে। যাতে যে ব্যক্তি আসুক, সিস্টেম ফলো করার মাধ্যমে যে অনিয়ম-দুর্নীতির কথা বলা হচ্ছে, সেগুলো যাতে আর কখনো ফিরে আসতে না পারে।'

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আমাদের সংস্কারের দায়িত্ব দিয়েছে। যতদিন প্রয়োজন, আমরা ততদিন থাকব দায়িত্ব পালন করার জন্য। আমাদের অন্তর্বর্তী সরকারের যারা আছেন, তাদের ক্ষমতা ধরে রাখা কিংবা ক্ষমতায় থাকার অভিলাষটা নেই।

বিভিন্ন স্থানে কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, সবার প্রতি আমাদের পরামর্শ থাকবে, আইনগতভাবেই যাতে সেটা করা হয়। ‌আমাদের অবশ্যই প্রসেস ফলো করতে হবে। ‌সেটা করা নাহলে– একটা খারাপ পরিস্থিতির দিকে চলে যাবে।

Related Topics

টপ নিউজ

যুব ও ক্রীড়া উপদেষ্টা / যুব ও ক্রীড়া মন্ত্রণালয় / আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • ভারতের চাপে আইসিসির চাপিয়ে দেয়া কোনো অযৌক্তিক শর্ত মানবে না বাংলাদেশ: আসিফ নজরুল
  • ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
  • নির্বাচনে লড়বেন, কূটনৈতিক পাসপোর্ট জমা, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
  • ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net