ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজধানীর গভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকা-১০ আসনের এ ভোটকেন্দ্রে প্রবেশ করেন তিনি।
এদিকে, সকালেই নিজ নিজ আসলে ভোট দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকাল থেকেই রাজধানীতে সাধারণ ভোটারদের নিজ নিজ কেন্দ্রে হাজির হতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটাররা এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
