Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

বাংলাদেশ

বাসস
22 December, 2025, 09:55 pm
Last modified: 22 December, 2025, 09:53 pm

Related News

  • ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • নির্বাচনে লড়বেন, কূটনৈতিক পাসপোর্ট জমা, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
  • ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে দেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না: আসিফ

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, ‘আমরা যদি অবাধে চলাফেরা করতে না পারি, তাহলে নির্বাচন প্রচারণায় বড় ধরনের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমি মনে করি, শুধু আমি নই, যারা ঝুঁকির মধ্যে আছেন, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত।’
বাসস
22 December, 2025, 09:55 pm
Last modified: 22 December, 2025, 09:53 pm
সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছবি: বাসস

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ধানমন্ডিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ মাহমুদ বলেন, 'নির্বাচিত হলে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগাবেন।'

তিনি বলেন, 'এই অভিজ্ঞতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা এখন শিখেছি কীভাবে সমস্যার সমাধান করতে হয় এবং কোন দপ্তর কোন কাজের জন্য দায়ী।'

তবে তিনি বলেন, 'নির্বাচন প্রচারণার সঙ্গে উল্লেখযোগ্য ঝুঁকি জড়িত থাকায় স্বাভাবিকভাবে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে।'

প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ বলেন, 'আমরা যদি অবাধে চলাফেরা করতে না পারি, তাহলে নির্বাচন প্রচারণায় বড় ধরনের পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমি মনে করি, শুধু আমি নই, যারা ঝুঁকির মধ্যে আছেন, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া উচিত।'

বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার এবং নির্বাচন বানচাল করার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, 'তারা আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দিতে চায় না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এখন দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে বিএনপি তাদের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন সরকারকে মনোনয়ন দিয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন যে তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োগশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা-১০ / মনোনয়নপত্র সংগ্রহ / আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / জুলাই গণঅভ্যুত্থানের নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • ভোট দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
  • নির্বাচনে লড়বেন, কূটনৈতিক পাসপোর্ট জমা, পদত্যাগের বিষয়ে প্রেস উইং জানাবে: আসিফ মাহমুদ
  • ফিক্সিংয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি: আসিফ মাহমুদ
  • আবরারের স্তম্ভ নির্মাণের ব্যয় নিয়ে অনেকের গাত্রদাহ ও সমালোচনা দেখেছি: আসিফ
  • যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত, তাকে দেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না: আসিফ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net