Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
মহাকাশে গিয়েছিলেন ৮ দিনের সফরে, কিন্তু থাকতে হতে পারে ২০২৫ সাল পর্যন্ত 

আন্তর্জাতিক

বিবিসি
09 August, 2024, 04:30 pm
Last modified: 09 August, 2024, 05:09 pm

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

মহাকাশে গিয়েছিলেন ৮ দিনের সফরে, কিন্তু থাকতে হতে পারে ২০২৫ সাল পর্যন্ত 

গত ৫ জুন দুই মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি পরীক্ষামূলক মিশনের উদ্দেশ্যে রওনা দেন। তারা আশা করছিলেন কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু বিষয়গুলো পরিকল্পনামতো হয়নি। যার কারণে ব্যারি বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস এখনও সেখানেই আছেন। প্রায় দুইমাস ধরে তারা পৃথিবী থেকে অনেক উপরে ভাসমান অবস্থায় আছেন এবং তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য আটকা পড়েছেন।
বিবিসি
09 August, 2024, 04:30 pm
Last modified: 09 August, 2024, 05:09 pm
মিশনে যাওয়ার আগে বুচ ও সুনীতা। ছবি: বিবিসি

গত ৫ জুন দুই মার্কিন নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি পরীক্ষামূলক মিশনের উদ্দেশ্যে রওনা দেন। তারা আশা করছিলেন কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু বিষয়গুলো পরিকল্পনামতো হয়নি। যার কারণে ব্যারি বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস এখনও সেখানে আছেন। প্রায় দুইমাস ধরে তারা পৃথিবী থেকে অনেক উপরে ভাসমান অবস্থায় আছেন এবং তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য আটকা পড়েছেন। এবছর গ্রীষ্মকাল, এমনকি বড়দিন ও নববর্ষও পৃথিবীতে উদযাপন করতে পারবেন না বলে ধারণ করছেন।

৬১ বছর বয়সী মি. উইলমোর এবং ৫৮ বছর বয়সী মিস উইলিয়ামস একটি মহাকাশযান বোয়িং স্টারলাইনারে করে মহাকাশ স্টেশনে যান। মানুষ নিয়ে প্রথম উড্ডয়ণ ছিল এ মহাকাশযানটির। মূলত মহাকাশযানটি নিয়মিত ব্যবহারের আগে কেমন কাজ করে তা দেখার জন্য একটি পরীক্ষা মূলক মিশন ছিল এটি। 

তবে, সমস্যা দেখা দেয় যখন এটি মহাকাশ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে এর প্রপালশন সিস্টেমে লিক এবং কিছু থ্রাস্টার বন্ধ হয়ে যায়। তাই তারা মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছালেও, নিরাপদে পৃথিবীতে ফেরার জন্য স্টারলাইনার এখন নিরাপদ নয় তাই তাদের এখন বিকল্প যান মারফত পৃথিবীতে আসতে হবে। গত বুধবার এক সংবাদ সম্মেলনে নাসার কর্মকর্তারা জানান, পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নাসার বানিজ্যিক ক্র প্রোগ্রামের ব্যবস্থাপক স্টিভ স্টিচ বলেন, "আমাদের মূল কাজ হচ্ছে বুচ ও সুনিকে ফিরিয়ে আনা। তারপরও, আমাদের কাছে অন্যান্য যা বিকল্প আছে সেসব নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পরিকল্পনা করছি।"

সম্ভাব্য বিকল্প হিসেবে নাসার কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর মাসে আরেকটি পরিকল্পিত মিশনের সঙ্গে ওই দুজন নভোচারীকেও যুক্ত করা হবে এবং ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ওই মিশনের সঙ্গে তাদের ফিরিয়ে আনা হবে। এ মিশনে মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য একটি স্পেস-এক্স ক্রু ড্রাগন ব্যবহার করা হবে। মিশনটিতে প্রাথমিকভাবে চারজন ক্রু সদস্যের যাওয়ার কথা ছিল। তবে প্রয়োজনে দুটি আসন ফাকা রাখা হবে। এই পরিকল্পনা অনুযায়ী, মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আট দিনের পরিবর্তে আট মাসেরও বেশি সময় কাটাবেন। যদি ক্রু ড্রাগন ব্যবহৃত হয়, তাহলে স্টারলাইনারটি ক্রু ছাড়াই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। 

তবে সিদ্ধান্ত নিতে আরো এক সপ্তাহ বা তার বেশি সময় লাগতে পারে বলে জানান নাসার কর্মকর্তারা। নাসার মহাকাশ পরিচালনা বিভাগের পরিচালক কেন বোয়ারসক্স সাংবাদিকদের বলেন, "স্টারলাইনারের ক্রু ছাড়া ফেরার সম্ভাবনা সাম্প্রতিক এক-দুই সপ্তাহের ঘটনাগুলির উপর ভিত্তি করে 'একটু বেড়েছে'। এ কারণেই আমরা সেই বিকল্পটি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যাতে আমরা এটি সফলভাবে পরিচালনা করতে পারি।"

মহাকাশচারীদের ফিরিয়ে আনার জন্য স্পেসএক্স যান ব্যবহার করা বোয়িং-এর জন্য একটি ধাক্কা হবে, কারণ স্পেস-এক্স বছরের পর বছর ধরে এই কোম্পানি ও ড্রাগনের অভিজ্ঞ ক্রুদের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এ সপ্তাহের শুরুতে, নাসা একটি স্পেস-এক্স নভোযান ব্যবহার করে আইএসএস-এ আরও খাবার এবং প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে, যার মধ্যে দুই নভোচারীর জন্য অতিরিক্ত পোশাকও রয়েছে। গত মাসে, একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে, তারা বলেছিলেন যে তারা ফিরতি যাত্রা নিয়ে "পুরোপুরি আত্মবিশ্বাসী" এবং স্টারলাইনার "অত্যন্ত অভাবনীয়।"

"এটি মিস উইলিয়ামসের জন্য আইএসএস-এ তৃতীয়বারের মতো অবস্থান। তিনি যিনি একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট, এবং মি. উইলমোর একজন প্রাক্তন ফাইটার জেট পাইলট, যিনি এর আগে দুবার মহাকাশে গিয়েছিলেন। সম্প্রতি এক সংক্ষিপ্ত কলে মিস উইলিয়ামস সাংবাদিকদের বলেন, "আমরা এখানে খুব ব্যস্ত সময় কাটাচ্ছি, ক্রুর সঙ্গে সম্পূর্ণভাবে একীভূত হয়ে কাজ করছি। আমাদের ঠিক বাড়ি ফিরে আসার মতো অনুভুতি হচ্ছে। ভাসমান অবস্থায় থাকা খুবই ভালো লাগছে। মহাকাশে থাকা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন টিমের সঙ্গে কাজ করে ভালো লাগছে, তাই হ্যাঁ, এখানে সময় দুর্দান্ত কাটছে।" 

বোয়িং আশা করছিল, যে স্টারলাইনারের মিশনটি সফল হলে ভাবা হচ্ছিল ক্যাপ্সুলটি মহাকাশ স্টেশনে নিয়মিত যাতায়াতের কাজে ব্যবহৃত হবে। স্পেসএক্স ক্রু ড্রাগন ২০২০ সাল থেকে নাসার মিশনের জন্য অনুমোদিত। 

যদিও সভোচারীরা তাদের প্রাথমিক পরিকল্পনার চেয়ে অনেক বেশি সময় মহাকাশে কাটাবেন, তবে অন্যরা পৃথিবীর পৃষ্ঠের উপরে আরও দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে রাশিয়ান ভ্যালেরি পলিয়াকভ মীর স্পেস স্টেশনে ৪৩৭ দিন মহাকাশে কাটিয়েছিলেন। গত বছর, ফ্রাঙ্ক রুবিও ৩৭১ দিন আইএসএস-এ কাটিযয়ে ফেরেন, যা একজন মার্কিন নভোচারী দীর্ঘ সময় মহাকাশে কাটানোর রেকর্ড। এবং রাশিয়ার ওলেগ কনোনেঙ্কো, যিনি বর্তমানে আইএসএস-এ রয়েছেন, তিনি তার ক্যারিয়ারে ১,০০০ দিনেরও বেশি সময় মহাকাশে কাটানো প্রথম ব্যক্তি। 

বিভিন্ন সংক্ষিপ্ত আলাপচারিতায় ও সাক্ষাৎকারে, এ দুই মার্কিন নভোচারী। তাদের পরিস্থিতি নিয়ে আশাবাদী ছিলেন। গত মাসে উইলিয়ামস বলেছিলেন, "আমাদের এখানে কয়েক সপ্তাহ বেশি সময় কাটাতে হবে বলে অভিযোগ করছি না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তাদের সম্ভবত এখানে আরো কয়েক সপ্তাহ বেশি কাটাতে হবে।"
 

Related Topics

টপ নিউজ

নাসা / নভোচারী / স্পেস-এক্স / ড্রাগন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net