Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
‘মর্মান্তিক সহিংসতা’ ও ভিন্নমত ‘দমন’ বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:10 am
Last modified: 18 August, 2024, 05:46 pm

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 

‘মর্মান্তিক সহিংসতা’ ও ভিন্নমত ‘দমন’ বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের

টিবিএস রিপোর্ট
05 August, 2024, 10:10 am
Last modified: 18 August, 2024, 05:46 pm
ভলকার তুর্ক। ছবি: রয়টার্স

বাংলাদেশ সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের টার্গেট করা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকার-প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে চলমান 'মর্মান্তিক সহিংসতা' বন্ধ করতে হবে। 

গত কয়েকদিন ধরে চলা সহিংসতা—যাতে পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন—অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষের জীবনের অধিকারকে সুরক্ষিত রাখার  বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, সপ্তাহান্তে বাংলাদেশে পুলিশ সদস্যসহ আরও অনেকে নিহত হয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, ১৩ পুলিশ সদস্যসহ অন্তত ৮০ জন নিহত হয়েছেন আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সহিংসতায়। কর্তৃপক্ষ কারফিউ জারি ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ সীমিত  করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। এতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে 'মর্মান্তিক সহিংসতা' বন্ধ করতে হবে উল্লেখ করেছেন তুর্ক।

বিবৃতিতে তিনি আরও বলেন, আজ 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ক্ষমতাসীন দলের যুব শাখাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নামার আহ্বান জানানো হয়েছে।

তুর্ক বলেন, 'আমি গভীরভাবে উদ্বিগ্ন যে, এতে আরও প্রাণহানি হবে, আরও ব্যাপক পরিসরে ক্ষয়ক্ষতি হবে। রাজনৈতিক নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীকে জীবনের অধিকার সুরক্ষিত করার বাধ্যবাধকতা পূরণ, এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার সুরক্ষার জন্য আমি জরুরি ভিত্তিতে আহ্বান জানাচ্ছি।'

যারা সিনিয়র আছেন এবং যারা কমান্ড দেওয়ার জন্য দায়ী, তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। 

তুর্ক বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট করতে হবে যে, এই গুরুত্বপূর্ণ সময়ে কোনো দায়মুক্তি দেওয়া যাবে না।' 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার আরও বলেন, 'শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে যারা অংশ নিচ্ছেন, তাদেরকে টার্গেট করা অবশ্যই বন্ধ করতে হবে সরকারের।'

এছাড়া 'নির্বিচারে' আটক করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি প্রদান, ইন্টারনেট পরিষেবা পুরোদমে চালু করা এবং অর্থপূর্ণ সংলাপের পরিবেশ সৃষ্টি করার আহ্বানও জানান তিনি। 

ভলকার তুর্ক আরও বলেন, 'অতিরিক্ত বল প্রয়োগ, ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো এবং সহিংসতা উসকে দেওয়ার মাধ্যমে জনপ্রিয় এই ভিন্নমতকে দমন করার অব্যাহত প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।'

Related Topics

টপ নিউজ

জাতিসঙ্ঘ / ইউএনএইচসিআর / বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন / কোটা সংস্কার আন্দোলন / আন্দোলন / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক সংঘর্ষ: পরিস্থিতি নিয়ন্ত্রণ ছাড়া নেই পুলিশের তৎপরতা
  • সিলেটে সড়ক দুর্ঘটনা: ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল
  • পূর্ববিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ 

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net