Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
চট্টগ্রামে একের পর এক গুলিবিদ্ধদের আনা হচ্ছে হাসপাতালে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2024, 01:50 pm
Last modified: 04 August, 2024, 04:32 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি

চট্টগ্রামে একের পর এক গুলিবিদ্ধদের আনা হচ্ছে হাসপাতালে

দুপুর ১টা পর্যন্ত ২৪ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন। তবে এখন তা কমপক্ষে ৮০ ছাড়িয়ে গেছে। 
টিবিএস রিপোর্ট
04 August, 2024, 01:50 pm
Last modified: 04 August, 2024, 04:32 pm
ছবি: টিবিএস

একের পর এক গুলিবিদ্ধদের আনা হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক)। হাসপাতালে থাকা টিবিএস প্রতিবেদক জানান, দুপুর ১টা পর্যন্ত ২৪ জন আহত রোগীর তথ্য নিশ্চিত করেছিলেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন। তবে বিকেল ৩টা নাগাদ তা ৮০ ছাড়িয়ে গেছে। 

আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ। এরমধ্যে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীর সাথে পথচারীও রয়েছেন। 

রেড ক্রিসেন্টের যুব সদস্য তাহমিদ উদ্দিন বলেন, আহতদের উদ্ধারে চট্টগ্রামে তাদের ৩০ জনের টিম কাজ করছে। এখন পর্যন্ত তারা পাঁচ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এসেছেন। 

চমেক ছাড়াও বেসরকারি হাসপাতাল পার্কভিউতে দুই ছাত্রীসহ আরও ৬ জন আহত ভর্তি আছেন বলে জানা গেছে। 

এছাড়া পটিয়াতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। স্থানীয়রা জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর স্থানীয় যুবলীগ ক্যাডার জমির উদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। 

 আজ সকাল ১০ টা থেকে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিলেও বেলা সাড়ে ১১ টার দিকে সিটি কলেজ এলাকা থেকে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। 

এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয়রা। 

টিবিএস'র হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা আরেকজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়। 

পরিস্থিতি সামাল দিতে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতায় কারফিউ'র সিদ্ধান্ত এলে ওই এলাকায় সেনা মোতায়েন থাকবে বলেও খবর পাওয়া গেছে। তবে জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Related Topics

টপ নিউজ

চট্টগাম / এক দফা আন্দোলন / চমেক হাসপাতাল / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছবি ও ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিতের চেষ্টা চলছে
  • চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সমাবেশ ও মামলার ঘোষণা
  • চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর উত্তপ্ত স্থানীয় রাজনীতি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net