Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
শহীদ মিনার জনসমুদ্র পরিণত হওয়ার পরে আজকের কর্মসূচি শেষ করেছেন আন্দোলনকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2024, 03:50 pm
Last modified: 03 August, 2024, 08:42 pm

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: ১৫০ জনের বিরুদ্ধে মামলা

শহীদ মিনার জনসমুদ্র পরিণত হওয়ার পরে আজকের কর্মসূচি শেষ করেছেন আন্দোলনকারীরা

ঢাকার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাববকদের পাশাপাশি নানা বয়সের ও শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে এসে যোগ দিচ্ছেন।
টিবিএস রিপোর্ট
03 August, 2024, 03:50 pm
Last modified: 03 August, 2024, 08:42 pm
স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার। ছবি: রাজীব ধর/ টিবিএস

শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমনপীড়নের বিরুদ্ধে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, বসুন্ধরা, শান্তিনগর, সায়েন্স ল্যাবে বিক্ষোভ করছে ছাত্র, শিক্ষক, স্থানীয় অধিবাসীসহ বিপুল জনতা।

ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণজঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশালসহ দেশের বিভিন্ন জেলাতেও চলছে বিক্ষোভ সমাবেশ।  

৯ দফা দাবি আদায়ে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বেলা ১টা ৫০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন তারা। জাবির শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। 

এর বাইরে দেশের অন্যান্য স্থানের সড়ক ও মহাসড়ক অবরুদ্ধ করেও বিক্ষোভ হচ্ছে। 

রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আমাদের প্রতিবেদকদের পাঠানো সংবাদ এখানে তুলে ধরা হচ্ছে—

বিকেল ৫টা ৫৫ মিনিট

কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকার গঠনের দাবি ঘোষণা করা হয় জনসমুদ্রে পরিণত হওয়া এ সমাবেশ থেকে।

বিকেল ৫.১৫

কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যতই এগোনো হয়- ততোই কানে তালা লাগায় হাজারো জনতার স্লোগান। শহীদ মিনার ও আশেপাশের রাস্তাগুলোও পরিণত হয়েছে জনসমুদ্রে। মিছিল নিয়ে শিক্ষার্থীসহ পেশাজীবী মানুষকে শহীদ মিনারের দিকে আসতে দেখা যায়। 

তবে জনসমুদ্রের বেশিরভাগই হলেন, নানান বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থী। অনেকের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন। 

সবাই একাট্টা, সবার কণ্ঠে এক সুর, এক দাবি। 

ছবি: সৈয়দ জাকির হোসেন/ টিবিএস

বিকেল ৪টা

সাইন্সল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ইউল্যাব বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এআইবিপিসহ একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শহীদ মিনানের এসে যুক্ত হয়েছেন।

ধানমন্ডি থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে দিকে যেতে দেখা গেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। ছবি: জহির রায়হান

সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে আন্দোলনকারীদের বিশাল সমাগম দেখা যাচ্ছে; সমবেত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, রিকশাচালক থেকে শুরু সকল পেশাজীবী মানুষ। এছাড়া রাজধানীর আরও বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।

পাশাপাশি শতাধিক রিকশাচালক শহীদ মিনারের সামনের রাস্তায় বিক্ষোভ করেন এবং শ্লোগানে মুখরিত করেন।

শতাধিক রিকশাচালক শহীদ মিনারের সামনের রাস্তায় বিক্ষোভ করেন। ছবি: সৈয়দ জাকির হোসেন

এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের "সম্পূর্ণ অসহযোগ" আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন, "আমরা সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।"

ছবি: রাজীব ধর/ টিবিএস

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / শহীদ মিনার / জনসমাবেশ / স্লোগান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • শহীদ মিনারে শিক্ষার্থী হত্যা: ২ আসামির স্বীকারোক্তি, খুলনার শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা: ১৫০ জনের বিরুদ্ধে মামলা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net