Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
তিন দফা দাবিতে ৯ম দিনের মতো শহীদ মিনারে অবস্থান, অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 12:40 pm
Last modified: 20 October, 2025, 12:45 pm

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

তিন দফা দাবিতে ৯ম দিনের মতো শহীদ মিনারে অবস্থান, অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

শিক্ষকদের আন্দোলনের সমন্বয়কারী ফয়েজ আহমেদ বলেন, এখন পর্যন্ত তীব্র গরমে অন্তত চারজন শিক্ষকের অসুস্থ হওয়ার খবর আমরা পেয়েছি। 
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 12:40 pm
Last modified: 20 October, 2025, 12:45 pm
টানা ৯ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ছবি: টিবিএস

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা ৯ম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে তারা সেখানে অনশন ও সমাবেশ শুরু করেন।

আন্দোলনের অংশ হিসেবে আমরণ অনশনে বসেছেন অনেকে। তীব্র গরমে ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গাইবান্ধার আকবর আলি আব্দুল হাই স্কুলের শিক্ষক মোহাম্মদ আলী মন্ডল অচেতন হয়ে পড়লে দুপুর ১২টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। 

এছাড়া জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজিও অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হয়ে পড়া শিক্ষককে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। ছবি: টিবিএস

শিক্ষকদের আন্দোলনের অন্যতম সমন্বয়কারী ফয়েজ আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এখন পর্যন্ত তীব্র গরমে অন্তত চারজন শিক্ষকের অসুস্থ হওয়ার খবর আমরা পেয়েছি। 

এদিকে সরকার সম্প্রতি ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির যে প্রজ্ঞাপন জারি করেছে। তবে তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা ঘোষণা দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, "সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন শিক্ষকদের সঙ্গে অবিচার। আমরা তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়ব না।"

শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা। ছবি: টিবিএস

আজ সকাল ১০টায় শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। দুপুর গড়াতেই শহীদ মিনার এলাকায় শিক্ষকদের উপস্থিতি বাড়তে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শিক্ষক-কর্মচারী কর্মসূচিতে যোগ দিতে আসেন।

অন্তর্বর্তী সরকারের ৫ শতাংশ ভাতা বৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবির পক্ষে অনড় রয়েছেন। তাদের দাবি—বাড়িভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা, পূর্ণ উৎসব ভাতা প্রদান এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ।

শিক্ষা উপদেষ্টার ক্লাসে ফেরার আহ্বানের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আজীজি বলেন, "শিক্ষা উপদেষ্টাকে বলে দিতে চাই, শিক্ষকরা ক্লাসে ফিরবে না। হয়তো দাবি মেনে নেবেন, না হয় আপনাকে মন্ত্রণালয় ছাড়তে হবে।"

গত আটদিন ধরে ৩০ হাজারেরও বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

Related Topics

টপ নিউজ

এমপিওভুক্ত শিক্ষক / বাড়িভাড়া ভাতা বৃদ্ধি / দাবি / আন্দোলন / শহীদ মিনার / অনশন / অসুস্থ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ পার্টি’র, ঘরে ফেরার আহ্বান
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net