Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
চট্টগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে অভিভাবকদের সমাবেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2024, 09:45 pm
Last modified: 15 August, 2024, 04:26 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

চট্টগ্রামে শিক্ষার্থীদের সমর্থনে অভিভাবকদের সমাবেশ

প্রতিবাদী নারী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই শতাধিক অভিভাবক অংশ নেন। এ সময় গান, কবিতা, পথনাটক পরিবেশন করা হয়।
টিবিএস রিপোর্ট
02 August, 2024, 09:45 pm
Last modified: 15 August, 2024, 04:26 pm
ছবি: টিবিএস

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষে নিহত শিক্ষার্থী-জনতা ও পরবর্তী সময়ে গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদী নারী সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দুই শতাধিক অভিভাবক অংশ নেন। এ সময় গান, কবিতা, পথনাটক পরিবেশন করা হয়।

শুক্রবার বিকালে ৪টায় নগরীর জামালখান প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে তারা শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলা, গণগ্রেপ্তারের প্রতিবাদ ও সারাদেশে শিক্ষার্থী-জনতা নিহতের বিচার দাবি করেন। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা 'আমার সন্তান মরল কেন, জবাব চাই, জবাব চাই', 'মুগ্ধ মরল কেন, জবাব চাই, জবাব চাই', 'সাঈদের বুকে গুলি কেন, জবাব চাই, জবাব চাই' ইত্যাদি স্লোগান দেন।

এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল অভিভাবকদের সঙ্গে যোগ দেয়। 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের পাশে এখন অভিভাবকরা আছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে অভিভাবক ও শিক্ষকেরা একাত্মতা ঘোষণা করছে। যত দিন আমাদের ছাত্রদের ন্যায্য দাবি আদায় হবে না তত দিন আমরা অভিভাবকেরা রাজপথে থাকব। ছাত্রদের দাবিগুলো যৌক্তিক। তাঁদের আন্দোলনে পুলিশের হত্যা বন্ধ করতে হবে।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলনে হামলা করা হচ্ছে। হত্যা করা হচ্ছে। বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তরুণদের হত্যা করে জাতিকে ধ্বংস করে দেওয়া। এ সব হামলার সুষ্ঠু বিচার করতে হবে।

সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালী হয়ে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / কোটা আন্দোলন / নিহত / বিচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী-ছেলে গ্রেপ্তার
  • ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার করতে হবে: সংসদে বিরোধীদলীয় নেতা
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net