Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
করোনার প্রভাবে বিপর্যস্ত রাঙামাটির পর্যটন খাত, পাঁচ মাসে ক্ষতি ২৫ কোটি টাকা

অর্থনীতি

হিমেল চাকমা, রাঙামাটি
23 August, 2020, 01:10 pm
Last modified: 23 August, 2020, 03:32 pm

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন
  • খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধ

করোনার প্রভাবে বিপর্যস্ত রাঙামাটির পর্যটন খাত, পাঁচ মাসে ক্ষতি ২৫ কোটি টাকা

সাজেক, রাঙামাটি পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, রাঙামাটি পার্কের মতো স্পটে আগে যেখানে দৈনিক কয়েক লাখ টাকা আয় হত সেখানে বর্তমানে আয়ের পরিমাণ একেবারে শূন্য। গত ছয় মাস ধরে এমন অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা।
হিমেল চাকমা, রাঙামাটি
23 August, 2020, 01:10 pm
Last modified: 23 August, 2020, 03:32 pm

করোনাভাইরাসের প্রভাবে পুরোপুরি বিপর্যস্ত রাঙামাটির পর্যটন খাত। পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ হচ্ছে প্রত্যেক প্রতিষ্ঠানের লোকসানের তালিকা।

রাঙামাটি চেম্বার অব কমার্সের তথ্যমতে, গত পাঁচ মাসে রাঙামাটির পর্যটনসহ পর্যটন নির্ভর অন্যান্য ব্যবসা খাতে ক্ষতি হয়েছে অন্তত ২৫ কোটি টাকা।

সাজেক, রাঙামাটি পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, রাঙামাটি পার্কের মতো স্পটে আগে যেখানে দৈনিক কয়েক লাখ টাকা আয় হত সেখানে বর্তমানে আয়ের পরিমাণ একেবারে শূন্য। গত ছয় মাস ধরে এমন অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা।

রাঙামাটি শহরের তবলছড়ি টেক্সটাইল মার্কেটের বনানী টেক্সটাইলের ব্যবস্থাপক তানসেন বড়ুয়া বলেন, পর্যটন মৌসুমে শুধু আমাদের দোকানে দৈনিক ৫০/৬০ হাজার টাকার জিনিস বিক্রি হতো। তখন দোকানে ছয়জন কর্মচারীর প্রয়োজন হতো।

''বর্তমানে কোনো বেচাবিক্রি নেই। স্টাফ সবাইকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে। দোকানপাট খুললেও পর্যটক না আসায় বেচাবিক্রি একেবারে নেই'',  বলেন তানসেন বড়–য়া।

রাঙামাটি ঝুলন্ত সেতুর ঘাটে বোট ইজারাদার রমজান আলী বলেন, পর্যটক ছিল না গত পাঁচ মাস। ফলে তাদের আয় পুরোপুরি কমে গেছে। বর্তমানে কোনো কোনো বোট চলছে।

''রাঙামাটি শহরে এক হাজারের বেশি বোটের মালিক পর্যটক বহন করে জীবিকা নির্বাহ করে। গত পাঁচ মাসে তাদের সবার আনুমানিক তিন কোটি টাকা ক্ষতি হয়েছে'' যোগ করেন তিনি।

''প্রতিমাসে আমার অন্তত একলাখ টাকা ক্ষতি হচ্ছে। আমার চেয়েও আরো বড় বড় হোটেল রয়েছে। তাদেরও ক্ষতি হচ্ছে। সবারই একই অবস্থা। আয় না থাকায় হোটেলের অনেক স্টাফকে বিনা বেতনে ছুটিতে পাঠাতে হয়েছে। বর্তমানে হোটেল দেখাশুনা করার মতো দুজন লোক রাখা হয়েছে'', বললেন রাঙামাটি শহরের হোটেল মতি মহলের মালিক সাইফুল আযম। 

শহরের হোটেল সুফিয়া ইন্টারন্যাশনালের মালিক সাইফুল ইসলাম বলেন, গত পাঁচ মাস ধরে হোটেলের কোনো আয় নেই। কিন্তু শুধু স্টাফদের বেতন দিতে হয়েছে মাসে ৫০ হাজার টাকা। 

''এ অবস্থায় আয়কর বিভাগের লোকজন টাকা টাকা করতেছে। কোনো কথা মানে না তারা। আয়কর দিতেই হয়েছে আমাদের। এখন পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হলেও বাইরে থেকে কোনো মানুষ আসবে না। ফলে আয় শূন্যই থাকবে'', বললেন সাইফুল ইসলাম।

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সেলিম বলেন, বর্তমানে রাঙামাটি শহরে আবাসিক হোটেল রয়েছে ৪৫টি। বিগত পাঁচ মাসে এসব হোটেলে ক্ষতি প্রায় তিন কোটি টাকা। এখন প্রতিদিন লোকসান গুণতে হচ্ছে আমাদের।

রাঙামাটির সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন বলেন, সাজেকে বর্তমানে ৮৪টি কটেজ রয়েছে। পর্যটক না আসায় বর্তমানে তারা লোকসান গুণছেন। গত পাঁচ মাসে সাজেকে শুধু কটেজ খাতে ক্ষতি হয়েছে অন্তত ১০ কোটি টাকা।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া বলেন, করোনাকালে শুধু পর্যটন কমপ্লেক্সের ক্ষতি দেড় কোটি টাকার ওপরে। প্রতি মাসে গড়ে আমাদের ক্ষতি হয়েছে ৩৫ লাখ টাকা। বর্তমানে আমরা সীমিত আকারে মোটেল চালু করেছি। কিন্তু পর্যটক নেই।

রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন ভুইয়া বলেন, রাঙামাটি পর্যটন শহর হওয়ায় এখানে পর্যটনের ওপর অনেক ব্যবসা নির্ভর করে। কিন্তু করোনার কারণে এসব ব্যবসায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। গত পাঁচ মাসে জেলায় পর্যটন সংশ্লিষ্ট খাতে ক্ষতির পরিমান ২৫ কোটির টাকার ওপরে।

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, করোনার কারণে শুধু পর্যটন খাতে নয় জেলায় সব খাতে ক্ষতি হয়েছে। আমরা জেলার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রগুলো সবার মতামতের ভিত্তিতে খুলে দেওয়া হবে এবং সেটি খুব শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

Related Topics

বাংলাদেশ

পর্যটন শিল্প / রাঙামাটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • সাজেকে রুম সংকটে পর্যটকদের ভোগান্তি, খোলা জায়গায় কাটাতে হচ্ছে রাত
  • রাঙামাটিতে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত, হরতাল প্রত্যাহার আন্দোলনকারীদের
  • শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ, রাঙামাটিতে ৩৬ ঘণ্টা হরতালের ডাক
  • ৬ বছরেও বাস্তবায়ন হয়নি পর্যটন মহাপরিকল্পনা, আসছে পরিবর্তন
  • খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net