Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ইমরান খানের কাছে ক্ষমা চাইলেন জাভেদ মিয়াঁদাদ

খেলা

টিবিএস ডেস্ক
22 August, 2020, 04:40 pm
Last modified: 22 August, 2020, 05:59 pm

Related News

  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস
  • শারীরিকভাবে সুস্থ হলেও কারাগারে একাকিত্বে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: দাবি বোনের

ইমরান খানের কাছে ক্ষমা চাইলেন জাভেদ মিয়াঁদাদ

কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানকে ধুয়ে দিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ। দুই সপ্তাহ না যেতেই সুর পাল্টে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান।
টিবিএস ডেস্ক
22 August, 2020, 04:40 pm
Last modified: 22 August, 2020, 05:59 pm

পরিচয়টা পাকিস্তানের সাবেক ক্রিকেটার হিসেবে। কিন্তু বর্তমানে বিতর্কিত মন্তব্য করার কারণে বেশি পরিচিত পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। কদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খানকে ধুয়ে দিয়েছিলেন তিনি। 

যদিও দুই সপ্তাহ না যেতেই সুর পাল্টে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান। কেবল সুর পাল্টানোই নয়, কঠোর সমালোচনা করার কারণে ইমরান খানের কাছে ক্ষমাও চেয়েছেন মিয়াঁদাদ। 

নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়েই নিয়মিত কথা বলেন মিয়াঁদাদ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে টেস্টে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর গত ১১ আগস্ট মিয়াঁদাদ বলেন, ইমরান পাকিস্তানের ক্রিকেট ধ্বংস করছেন। এমনকি রাজনীতিতে ইমরানকে চ্যালেঞ্জও জানান তিনি।

মিয়াঁদাদের ভাগ্নে ও সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবালকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোচ হিসেবে নিয়োগ দিতেই পাল্টে গেছে মিয়াঁদাদের সুর। দুদিন আগে ফয়সাল ইকবালকে ঘরোয়া ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। 

এরপর সাবেক সতীর্থ ইমরানের ক্ষমা চেয়ে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে মিয়াঁদাদ বলেন, 'আমি কাউকে আঘাত করে থাকলে, তার জন্য ক্ষমা চাইছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সে আমার খুব রাগ হয়েছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বেজুড়ে পাকিস্তানের সমর্থকদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।'

১৯৯২ বিশ্বকাপ জয়ে অসাধারণ ভূমিকা ছিল ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের। দীর্ঘদিন এক সঙ্গে খেলেছেন পাকিস্তানের কিংবদন্তি এই দুই ক্রিকেটার। কিন্তু তাদের মধ্যে কখনই সুসম্পর্ক ছিল না। এখনও তাদের মধ্যে ভালো সম্পর্ক নেই। 

ইমরানের নেতৃত্বে ৪৬ টেস্ট ও ১২০টি ওয়নডে খেললেও মন্তব্য করার সময় এসব হয়তো মাথায়ই ছিল না মিয়াঁদাদের। রীতিমতো আক্রমণের সুরে তিনি বলেছিলেন, 'আমার অধিনায়ক তুমি ছিলে না, আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি রাজনীতিতে আসব, তারপর তোমার সঙ্গে কথা বলব। আমি সব সময় তোমাকে পথ দেখিয়েছি, কিন্তু তুমি এখন ঈশ্বরসুলভ মতো আচরণ করো।'

ইমরান খানকে নিয়ে মিয়াঁদাদ আরও বলেছিলেন, 'দেখে মনে হয় দেশে একমাত্র বুদ্ধিমান তুমিই। যেন পাকিস্তানের আর কেউ অক্সফোর্ড, ক্যামব্রিজে যায়নি। মানুষের কথা ভাবতে হবে। কিন্তু তুমি তো দেশের কথা ভাবো না। তুমি আমার ঘরে এসে প্রধানমন্ত্রী হয়ে বেরিয়েছো। আমি চ্যালেঞ্জ করছি, পারলে অস্বীকার করো।'

Related Topics

টপ নিউজ

ইমরান খান / জাভেদ মিয়াঁদাদ / সাবেক ক্রিকেটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস
  • শারীরিকভাবে সুস্থ হলেও কারাগারে একাকিত্বে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: দাবি বোনের

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net