Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

খেলা

টিবিএস রিপোর্ট
16 July, 2024, 07:10 pm
Last modified: 18 July, 2024, 06:15 pm

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ

ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়লেন সাউথগেট

২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সাউথগেট। তার অধীনে টানা দুই ইউরোর ফাইনাল খেলেছে থ্রি লায়ন্সরা। তবে হেরেছে দুটিতেই। সর্বশেষ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে যায় ইংলিশরা।
টিবিএস রিপোর্ট
16 July, 2024, 07:10 pm
Last modified: 18 July, 2024, 06:15 pm

প্রশ্নটা উঠে গেছিল ইউরোর ফাইনালের পরই। গ্যারেথ সাউথগেট কী থাকছেন ইংল্যান্ডের কোচ পদে নাকি স্বেচ্ছায় ছেড়ে দেবেন দায়িত্ব? উত্তর মিলল আজ। ইউরোর ফাইনাল হারের দায় নিয়ে ইংল্যান্ড কোচের পদ ছেড়েছেন সাউথগেট। 

২০১৬ সাল থেকে ইংল্যান্ডের কোচের দায়িত্ব পালন করে আসছিলেন সাউথগেট। তার অধীনে টানা দুই ইউরোর ফাইনাল খেলেছে থ্রি লায়ন্সরা। তবে হেরেছে দুটিতেই। সর্বশেষ ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে যায় ইংলিশরা। 

পদত্যাগ নিয়ে সাউথগেট বলেছেন, সাউথগেট বলেন, 'নতুন অধ্যায়ের জন্য এখনই পরিবর্তনের উপযুক্ত সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনাল ছিল ইংল্যান্ডের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ।'

তিনি যোগ করেন, 'যে দল আমরা জার্মানিতে নিয়ে গিয়েছি, তরুণ প্রতিভাবান খেলোয়াড়ে পরিপূর্ণ ছিল। তাদের শিরোপা জয়ের ব্যাপারে আমরা সবাই স্বপ্ন দেখেছি। আমাদের বিশ্বব্যাপী ভক্ত আছে এবং তাদের সমর্থন আমার কাছে বিশেষ কিছু।'

২০১৬-এর অক্টোবর থেকে ২০২৪-এর জুলাই—৮ বছরে সাউথগেটের অধীনে ইংল্যান্ড ১০২ ম্যাচ খেলে জিতেছে ৬৪ ম্যাচ। থ্রি-লায়নসরা হেরেছে ১৮ ম্যাচ ও ২০ ম্যাচ।  ইংল্যান্ড ফুটবল দল তাদের ইতিহাসে একমাত্র বড় টুর্নামেন্ট জিতেছে ১৯৬৬ সালে। স্বাগতিক হিসেবে ১৯৬৬ বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে। 

টানা দুই ইউরোতে হেরে গিয়ে ৫৮ বছরেও অপেক্ষা ফুরোয়নি ইংলিশদের। সাউথগেটের অধীনে দুটি ইউরোতে ইংল্যান্ড রানার্সআপ হয়েছে,  বিশ্বকাপেও নকআউট রাউন্ডে হোঁচট খাওয়ার ঘটনা ঘটেছে। সাউথগেটের অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল—সবশেষ দুই বিশ্বকাপে এতটুকু পর্যন্ত যেতে পেরেছে ইংল্যান্ড।

Related Topics

টপ নিউজ

গ্যারেথ সাউথগেট / ইংল্যান্ড ফুটবল দল / কোচ / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার পদত্যাগ
  • কেন্দ্রীয় ব্যাংকের মব পরিস্থিতির কথা উল্লেখ করে গভর্নরের উপদেষ্টা অহসান উল্লাহর পদত্যাগ

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net