Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
দ্রুতগতিতে ছোটার সময় জলহস্তীরা শূন্যে ভাসতে পারে: গবেষণা

আন্তর্জাতিক

সিএনএন
05 July, 2024, 09:20 pm
Last modified: 06 July, 2024, 02:18 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

দ্রুতগতিতে ছোটার সময় জলহস্তীরা শূন্যে ভাসতে পারে: গবেষণা

যুক্তরাজ্যের র‌য়্যাল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতি অনুসারে, যে প্রাণীগুলোর ওজন দুই হাজার কেজিরও (২.২ টন) বেশি হয়ে থাকে এবং যারা বেশিরভাগ সময় পানিতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই প্রাণীগুলোকেই দ্রুত গতিতে চলাফেরা বা দৌড়ানোর সময় তাদের চারটি পা-ই মাটি থেকে শূন্যে ভাসাতে দেখা গেছে। 
সিএনএন
05 July, 2024, 09:20 pm
Last modified: 06 July, 2024, 02:18 pm
ছবি: ওয়ারেন লিটল/গেটি ইমেজেস

নতুন একটি গবেষণা বলছে, ভূমিতে দ্রুতগতিতে ছোটার সময় জলহস্তীরা শূন্যে ভাসতে পারে। 

যুক্তরাজ্যের র‌য়্যাল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতি অনুসারে, যে প্রাণীগুলোর ওজন দুই হাজার কেজিরও (২.২ টন) বেশি হয়ে থাকে এবং যারা বেশিরভাগ সময় পানিতে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই প্রাণীগুলোকেই দ্রুত গতিতে ছোটার সময় তাদের চারটি পা-ই মাটি থেকে শূন্যে ভাসাতে দেখা গেছে। 

৩২টি গন্ডারের ছোটাছুটির ভিডিও বিশ্লেষণ করে গবেষকরা এ তথ্য তুলে ধরেছেন। তারা বলছেন, দ্রুতগতিতে চলার সময় জলহস্তীরা প্রতিটি পদক্ষেপের প্রায় ১৫ শতাংশ মাটি স্পর্শ না করে এগিয়ে যায়।

প্রধান গবেষক ও আরভিসির এভোল্যুশনারি বায়োমেকানিক্সের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, জলহস্তীরা কীভাবে মাটিতে চলাফেরা করে, সে বিষয়ে খুবই কম তথ্যই জানা ছিল। 

তিনি বলেন, 'প্রাণীগুলো নিয়ে গবেষণা সত্যিই কঠিন ছিল। এরা যে বেশিরভাগ সময় শুধু পানিতেই থাকে তা নয়, এরা খুবই আক্রমণাত্মক ও বিপজ্জনক। প্রাণীগুলো রাতের বেলায়ও সক্রিয়ভাবে চলাচল করে থাকে।' 

ভিডিওগুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, যখন কোনো কিছু প্রাণীগুলোকে প্ররোচিত করে যেমন, যখন গন্ডার, সিংহ কিংবা এক জলহস্তী অন্য আরেক জলহস্তীকে তাড়া করে, তখন তাদের মধ্যে দ্রুত ছোটার প্রবণতা দেখা যায়। 

ভিডিওটি বিশ্লেষণ করে গবেষকরা জলহস্তীদের হাঁটার স্বতন্ত্র ধরনের বিষয়টিও ব্যাখ্যা করেছেন। 

তারা বলেছেন, প্রাণীগুলো যে গতিতেই চলাফেরা করুক না কেন, এরা প্রতিটি পদক্ষেপে সামনের একটি পা ও পেছনের একটি পা একসঙ্গে একই দিকে ব্যবহার করে। খুব কম সংখ্যক চার পা বিশিষ্ট প্রাণীকে এভাবে হাঁটতে-চলতে দেখা যায়। 

হাচিনসন জানান, তাদের গবেষণার ফলাফল বন্দি অবস্থায় থাকা জলহস্তীর যত্ন নেওয়া ও প্রাণীগুলো কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগছে কি না, সেটি শনাক্তকরণ ও পর্যবেক্ষণে সহায়ক হবে।

গবেষণাটি গত বুধবার (৩ জুলাই) পিয়ারজে জার্নালে প্রকাশিত হয়েছে। 

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

জলহস্তী / গবেষণা / প্রাণী / সিংহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net