Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা: অবকাঠামোর পরিবর্তে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দেয়ার সুপারিশ সচিবদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2024, 10:40 am
Last modified: 05 July, 2024, 11:46 am

Related News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা: অবকাঠামোর পরিবর্তে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দেয়ার সুপারিশ সচিবদের

পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার বলেছেন, কোভিডের কারণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হওয়ায় নবম পরিকল্পনায় তা পুষিয়ে দেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
05 July, 2024, 10:40 am
Last modified: 05 July, 2024, 11:46 am
ইনফোগ্রাফ: টিবিএস

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশি গুরুত্ব দিয়ে সরকার ঢালাওভাবে যেন অবকাঠামো প্রকল্প না নেয়— নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এমনটাই সুপারিশ করেছে বিভিন্ন মন্ত্রনালয়ের সচিবরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালামের সাথে একটি সভায় সচিবরা ঢালাওভাবে দেশে চার লেনের সড়ক না করে দ্রুত লভ্যাংশ নিশ্চিত করতে পারে, এমন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানান। বিষয়টির সাথে সংশ্লিষ্টরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানিয়েছেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার, যিনি সভাটি পরিচালনার দায়িত্বে ছিলেন বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যকে সামনে রেখে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি তৈরি করা হবে।

তিনি বলেন, 'সচিবরা আজকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজাতে পরামর্শ দিয়েছেন। তারা বন্দর অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন।'

তিনি আরো বলেন, 'কোভিডের কারণে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হয়েছিল। নবম পরিকল্পনায় তা পুষিয়ে দেওয়া হবে।'

পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান সভায় বক্তব্য রাখার সময় প্রাথমিক শিক্ষার দৈন্যদশার কথা তুলে ধরেন।

তিনি বলেন, 'প্রাথমিক শিক্ষায় বাংলাদেশের শিক্ষার্থীরা বেশ পিছিয়ে আছে।'

দক্ষতাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন তিনি।

বৈঠকে সচিবরা আরও বলেন, প্রকল্প গ্রহণের সময় সেটি আর্থিকভাবে লাভজনক হবে কি না তা সরকারের বিবেচনা করা উচিত।

তারা বিনিয়োগকারীদের জন্য পরিবহন সুবিধা উন্নত করার লক্ষ্যে শিল্প এলাকার কাছাকাছি বিমানবন্দর নির্মাণের ওপর জোর দিয়েছেন।

পণ্য আমাদনি-রপ্তানি দ্রুত ও সহজ করার জন্য বন্দর অবকাঠামো ও গভীর সমুদ্র বন্দর উন্নয়নেরও পরামর্শ দিয়েছেন সচিবরা।

২০২৫ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন মাসের মধ্যে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ পরিকল্পনা তৈরি করছে। 

নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি করার জন্য ইতোমধ্যেই একটি ধারণাপত্র তৈরি করা হয়েছে। 'বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২৫ থেকে জুন ২০৩০): উচ্চ মধ্য আয়ের জন্য টেকসই এবং ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি' শিরোনামের ধারণাপত্র নিয়ে আলোচনা করার জন্য ১৫ টিরও বেশি মন্ত্রণালয়ের সচিব এ সভায় অংশ নেন।

ধারণাপত্র অনুযায়ী, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ সময়ের জন্য প্রণয়ন করা হয়েছিল। এটি ছিল চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা সিরিজের মধ্যে প্রথম যা সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

পঞ্চবার্ষিকী পরিকল্পনা / অবকাঠামো / সচিব / পরিকল্পনা মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল
  • স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব
  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net