Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

বাংলাদেশ

ইউএনবি
30 June, 2024, 10:50 am
Last modified: 30 June, 2024, 10:55 am

Related News

  • চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের
  • আন্দোলন ছেড়ে এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এইচএসসির লিখিত পরীক্ষা ১১ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে
ইউএনবি
30 June, 2024, 10:50 am
Last modified: 30 June, 2024, 10:55 am
ছবি: তাহিয়াত নাজিফা নুর/ইউএনবি

আজ রোববার (৩০ জুন) সকাল থেকে সারাদেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদেশে ২ হাজার ২৭৫টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে বলে আশা করা হচ্ছে।

এদের মধ্যে ৯টি সাধারণ বোর্ড থেকে ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন, মাদরাসা বোর্ড থেকে ৮৮ হাজার ৭৬ জন ও কারিগরি বোর্ড থেকে ২ লাখ ৩৪ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

বিদেশে ৮টি কেন্দ্র থেকে ২৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

গত বছরের মতো এবারও ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

গত বছর সব বোর্ড থেকে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।

রুটিন অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা ১১ আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া, কারিগরি বোর্ডের অধীন পরীক্ষা ১৮ জুলাই পর্যন্ত চলবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে ৪ আগস্ট পর্যন্ত চলবে।

সব পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্র কোড জানিয়ে দেওয়া হবে হবে।

পরীক্ষা কেন্দ্রে কাউকে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রে ইনচার্জরা মোবাইল ফোন সেট নিয়ে প্রবেশ করতে পারবেন।

এছাড়া পরীক্ষার্থী, কেন্দ্র পরিদর্শক, মন্ত্রণালয়ের টিম, বোর্ডের টিম, স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রশাসন টিম ও নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবে না।

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা দিতে প্রস্তুত থাকবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

Related Topics

টপ নিউজ

এইচএসসি / এইচএসসি ও সমমানের পরীক্ষা / এইচএসসি ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট
  • চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরুর বিষয়টি গুজব: আন্তঃশিক্ষা বোর্ডের সতর্কবার্তা
  • এইচএসসি: পাবলিক পরীক্ষা বাতিল বা স্থগিত করার দায়িত্ব কার
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে নতুন ৫ উদ্যোগ সরকারের
  • আন্দোলন ছেড়ে এইচএসসি পরীক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net