Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ল মহেশ-আলিয়ার সড়ক ২-এর ট্রেলার

বিনোদন

টিবিএস ডেস্ক
12 August, 2020, 08:25 pm
Last modified: 12 August, 2020, 08:37 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়ল মহেশ-আলিয়ার সড়ক ২-এর ট্রেলার

বিশ্বের সবচেয়ে বেশি লাইক পাওয়া ট্রেলার হিসাবে রেকর্ড গড়েছিল সুশান্ত সিং রাজপুত অবিনীত শেষ চলচ্চিত্র দিল বেচারার ট্রেলার। আর সুশান্ত ভক্তদের জেরেই বিশ্বের সবচেয়ে বেশি ডিজলাইক পাওয়া চলচ্চিত্র ট্রেলার হলো সড়ক-২। 
টিবিএস ডেস্ক
12 August, 2020, 08:25 pm
Last modified: 12 August, 2020, 08:37 pm
ছবি: ইন্ডিয়া ডটকম

নির্ধারিত দিনের চব্বিশ ঘন্টা পর সামনে এলেও শেষরক্ষা হল না পরিচালক মহেশ ভাটের আসন্ন চলচ্চিত্র সড়ক টু- এর ট্রেলারের। প্রত্যাশামতোই নেটিজেনদের বিশেষত সুশান্ত সিং রাজপুত ভক্তদের ব্যাপক রোষের মুখে সড়ক ২-এর ট্রেলার। শুরু থেকেই এই সিনেমা বয়কটের ডাক দিয়েছে তারা। 

দিল বেচারার ট্রেলার যেন বিশ্বের সবচেয়ে বেশি লাইক পাওয়া ফিল্মের ট্রেলার হয় তা নিশ্চিতের নিয়েছিল সুশান্তের ভক্তকুল। তেমনই সড়ক-টু যাতে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ডিজলাইক পাওয়া চলচিত্রের ট্রেলার হয়-সেই প্রতিজ্ঞা করে তারা। সড়ক -২ এর ট্রেলার মুক্তির মাত্র ৬ ঘন্টার মধ্যে সেই প্রতিজ্ঞা পূরণও করলেন সুশান্ত ভক্তরা। 

এদিন ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি 'ডিজলাইক' পাওয়া ফিল্মের ট্রেলার হিসাবে গোস্টবাস্টার্সকে পিছনে ফেলেছে সড়ক-টু। এতদিন পর্যন্ত ১১ লাখ ডিজলাইকের সঙ্গে গোস্টবাস্টার্সের ট্রেলার ছিল- ইউটিউবের সবচেয়ে অপছন্দের ছবির ট্রেলার। সে জায়গায় মাত্র  ৭ ঘন্টায় সড়ক টু-এর ট্রেলারে পড়ছে ১৬ লাখ ডিজলাইক।

মাত্র পাঁচ ঘন্টাতেই ট্রেলারে ডিজলাইকের সংখ্যা ছিল ১০ লক্ষাধিক!  যার বিপরীতে সড়ক টু ট্রেলারে লাইক সংখ্যা ১ লক্ষ ১১ হাজার।

সুতরাং এই ফিল্মের ট্রেলারে লাইকের চেয়ে ৯০% বেশি ডিজলাইক পড়েছে, যা সত্যি অকল্পনীয়। সুশান্তকে নিয়ে আলিয়ার কফি উইথ করণের সেটে মন্তব্য, রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের ঘনিষ্ঠতার জেরে শুরু থেকেই ভাট পরিবারের উপর ক্ষুদ্ধ সুশান্ত ভক্তরা। তারপর এই ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে স্বজনপ্রীতির তকমাও। কারণ এই ছবিতে মূল চরিত্রে রয়েছেন মহেশ ভাটের দুই কন্যা-আলিয়া ও পূজা। 

অন্যদিকে, অপর দুই প্রধান চরিত্রে আছেন বলিউডের অন্য দুই অভিনেতা সঞ্জয় দত্ত ও আদিত্য রয় কাপুর। তাই ডিজলাইকের বিচারে রেকর্ড গড়াটা আসলে মহেশ ভাটের কর্মফল, বলছে নেটিজেনরা।

Related Topics

টপ নিউজ

সড়ক-২ ট্রেলার / শীর্ষ ডিজলাইক প্রাপ্ত চলচ্চিত্র / বলিউড / সুশান্ত সিং রাজপুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net