Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
মাতৃত্বকালীন ছুটিতে নিজের ই-কমার্স প্রতিষ্ঠা করা তাতিয়ানা এখন রাশিয়ার সবচেয়ে ধনী নারী

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
27 June, 2024, 01:55 pm
Last modified: 27 June, 2024, 02:04 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

মাতৃত্বকালীন ছুটিতে নিজের ই-কমার্স প্রতিষ্ঠা করা তাতিয়ানা এখন রাশিয়ার সবচেয়ে ধনী নারী

ফোর্বস-এর প্রতিবেদন অনুযায়ী, তাতিয়ানা বাকালচুকের মোট সম্পদের পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার। 
বিজনেস ইনসাইডার
27 June, 2024, 01:55 pm
Last modified: 27 June, 2024, 02:04 pm
তাতিয়ানা বাকালচুক। ছবি: ভ্লাদিস্লাভ শাতিলো / আরবিসি / টিএএসএস

২০০৪ সালে মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময় তাতিয়ানা বাকালচুক মস্কোতে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ওয়াইল্ডবেরিজ নামে ই-কমার্স ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে ৭০০ ডলার খরচ করেছিলেন।

আজ ২০ বছর পরে ব্লুমবার্গের তথ্যমতে, তাতিয়ানা বাকালচুক (৪৮) বর্তমানে রাশিয়ার সবচেয়ে ধনী নারী৷ ফোর্বস-এর প্রতিবেদন অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৭.৪ বিলিয়ন ডলার। 

তার প্রতিষ্ঠিত ওয়াইল্ডবেরিজ একটি সমৃদ্ধশালী অনলাইন রিটেইলার (খুচরা বিক্রেতা) যেটিকে অ্যামাজনের রুশ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ৬ বিলিয়ন ডলার আয় করেছে৷

১৯৭৫ সালে মস্কোর ওব্লাস্ট অঞ্চলে জন্মগ্রহণ করা বাকালচুক প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপন করেন। তিনি নিজের বাড়ি না বানিয়ে ভাড়া বাড়িতেই থাকতে স্বাছন্দ্যবোধ করেন। তিনি এবং তার স্বামী, আইটি উদ্যোক্তা ভ্লাদিস্লাভ বাকালচুকের সাতজন সন্তান রয়েছে।

ওয়াইল্ডবেরিজ একটি জার্মান রিটেইলার অটো থেকে কাপড় পুনঃবিক্রয়কারী একটি ছোট উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছিল। বাকালচুক ২০১৮ সালে ব্লুমবার্গেকে বলেছিলেন, ওয়াইল্ডবেরিজ যখন যাত্রা শুরু করে তখন তিনি নিজেই পণ্য পৌঁছে দেয়ার কাজ করতেন।

তিনি বলেন, 'শুরুতে সবকিছু আমি নিজেই করতাম। নিজেই পণ্য সংগ্রহ করে মস্কোর বিভিন্ন স্থানে বাসে করে ক্রেতাদের কাছে আমি পণ্য দিয়ে আসতাম।'

ওয়াইল্ডবেরিজ এর ব্যবসা সম্প্রসারিত হওয়ার সাথে সাথে বাকালচুক ডেলিভারি কর্মী নিয়োগ করা শুরু করেন এবং পণ্য সংরক্ষণের জন্য অতিরিক্ত জায়গা ভাড়া নেওয়া শুরু করেন।

ব্লুমবার্গের তথ্যমতে, রুশ বডি বিল্ডার সের্গেই আনুফ্রেভ ২০০৬ সালে ওয়াইল্ডবেরিজে বিনিয়োগ করেছিলেন। প্রতিষ্ঠানটির ৯৯ শতাংশ মালিকানা তাতিয়ানা বাকালচুকের কাছে। বাকি ১ শতাংশের মালিক তার স্বামী ভ্লাদিস্লাভ বাকালচুক।

২০২০ দ্য বেল-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্লাদিস্লাভ বাকালচুক একটি ইন্টারনেট সরবরাহকারীর কাছে স্টক বিক্রি করে ৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন। তখন তিনি একজন স্ব-প্রতিষ্ঠিত ধনী কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু ওয়াইল্ডবেরিজের মুখপাত্ররা জানিয়েছিলেন, উক্ত অর্থ ওয়াইল্ডবেরিজ এর ব্যবসায়িক কাজে ব্যবহার করা হয়নি।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ওয়াইল্ডবেরিজের কাছে ৬০ হাজারের বেশি ব্র্যান্ডের পণ্য মজুদ আছে। প্রতিষ্ঠানটি পোশাক, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালির মতো বিভিন্ন পণ্য সরবরাহ করে।

মস্কো টাইমস-এর প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে ওয়াইল্ডবেরিজ ইউরোপে সম্প্রসারিত হয়ে জার্মানি, ইতালি, স্পেন এবং ফ্রান্স এর মতো দেশে এর ব্যাবসা চালু করে।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পরে সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন (এসডাব্লিউআইএফটি-সুইফট) সাতটি রাশিয়ান ব্যাংককে নিষিদ্ধ করেছিল। ইউরোপীয় কমিশনের সদস্যরা রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করে বলেছিলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য বৈশ্বিক অর্থনীতি থেকে ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করে সেগুলোর আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করা।

জুন মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, তাতিয়ানা বাকালচুক সুইফট এর বিকল্প হিসেবে একটি নতুন ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে বিজ্ঞাপন অপারেটর রাস গ্রুপকে সহযোগিতা করার পরিকল্পনা করছেন।

এই উদ্যোগটি সাবেক রুশ অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী ম্যাক্সিম ওরশকিন তত্ত্বাবধান করবেন, যাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ থেকেই এই ভূমিকায় নিযুক্ত করেছেন।


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

তাতিয়ানা বাকালচুক / ধনী / রাশিয়া / ফোর্বস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • রাশিয়ার ফুয়েল অয়েলে ঝুঁকছে এশিয়া, আমদানি ছুঁতে পারে রেকর্ড
  • ইরানকে ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট ইমেজ দিয়ে সাহায্য করছে রাশিয়া
  • রাশিয়ায় মোজতবা খামেনির চিকিৎসা নেওয়ার খবর নাকচ ইরানের রাষ্ট্রদূতের
  • পুতিন হয়তো ইরানকে ‘সামান্য’ সাহায্য করছেন: ট্রাম্প

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net