Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
আগামী ৫০ বছরে বিপুল অভিবাসী নিয়ে ৫৭ শতাংশ জনসংখ্যা বাড়াবে কানাডা

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
26 June, 2024, 12:20 pm
Last modified: 26 June, 2024, 12:20 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • মার্কিন শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায় স্বীকার করলেন ভারতীয় নাগরিক

আগামী ৫০ বছরে বিপুল অভিবাসী নিয়ে ৫৭ শতাংশ জনসংখ্যা বাড়াবে কানাডা

গত বছরের হিসাব অনুযায়ী কানাডার জনসংখ্যা ছিল ৪ কোটি ১ লাখ। ধারণা করা হচ্ছে যে, ২০৭৩ সালে দেশটির জনসংখ্যা হবে ৬ কোটি ২৮ লাখ।
ব্লুমবার্গ
26 June, 2024, 12:20 pm
Last modified: 26 June, 2024, 12:20 pm
ছবি: কোল বারসটন/ব্লুমবার্গ

অভিবাসীদের ফলে কানাডার জনসংখ্যা আগামী ৫০ বছরে অর্ধেকেরও বেশি বৃদ্ধি পেতে পারে। গত সোমবার প্রকাশিত স্ট্যাটিস্টিকস কানাডার রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে।

গত বছরের হিসাব অনুযায়ী কানাডার জনসংখ্যা ছিল ৪ কোটি ১ লাখ। ধারণা করা হচ্ছে যে, ২০৭৩ সালে দেশটির জনসংখ্যা হবে ৬ কোটি ২৮ লাখ। যা গত বছরের তুলনায় ৫৭ ভাগ বেশি।

স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব মতে, এক্ষেত্রে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হবে ০.৯ শতাংশ। যেটিকে এজেন্সিটি গড় জনসংখ্যা বৃদ্ধি হিসেবে নিয়েছে।

এছাড়াও স্ট্যাটিস্টিকস কানাডা গড়ে উচ্চ ও নিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায়ও হিসেব করেছে। এক্ষেত্রে বৃদ্ধির হার গড়ে ১.৬ শতাংশ হলে জনসংখ্যা হবে ৮ কোটি ৭২ লাখ।

আর বৃদ্ধির হার গড়ে ০.৩ শতাংশ হলে জনসংখ্যা হবে ৪ কোটি ১ লাখ। যদিও গত তিন দশকে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১ শতাংশ।

একদিকে জনসংখ্যা বৃদ্ধির ধারণা করা হলেও ২০৩৬ সালের মধ্যে কানাডায় জন্ম অপেক্ষা মৃত্যুর হার বেশি হবে। এক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির পেছনে অভিবাসীরাই মূল ফ্যাক্টর হবে।

কানাডায় বর্তমানে বিপুল সংখ্যক প্রবাসী শিক্ষার্থী ও অস্থায়ী কর্মজীবী বসবাস করছে। এতে করে অস্থায়ী বাসিন্দাদের চাপে সম্প্রতি দেশটির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তবে ক্রমাগত অবকাঠামোগত জটিলতা ও আবাসন সংকটের ফলে অভিবাসন নীতিতে কিছুটা পরিবর্তন আনছে কানাডা সরকার। এক্ষেত্রে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা আগামী তিন বছরে ২০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বর্তমানে কানাডায় ২৮ লাখ অস্থায়ী বাসিন্দা রয়েছে। যা কি-না গত বছরের তুলনায় ৮ লাখ ৩০ হাজার বেশি।

তবে এজেন্সির হিসেব মতে, চলতি বছর থেকে ২০২৭ সালের মধ্যে দেশটিতে ৬ লাখ ৪০ হাজার অস্থায়ী বাসিন্দা কমবে। এতে করে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কমে ০.৭ শতাংশে পৌঁছাবে। যা গত বছরও ছিল ৩.২ শতাংশ।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

কানাডা / জনসংখ্যা / অভিবাসন প্রত্যাশী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • কানাডা কখনোই ইরান যুদ্ধে অংশ নেবে না: পার্লামেন্টে প্রধানমন্ত্রী কার্নি
  • মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব: বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য তেল সরবরাহকারী হয়ে উঠতে পারে কানাডা
  • অবৈধ পথে ইউরোপ যাত্রা: ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি 
  • মার্কিন শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায় স্বীকার করলেন ভারতীয় নাগরিক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net