Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে কারণ দেশ সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 June, 2024, 08:15 pm
Last modified: 22 June, 2024, 01:11 pm

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে কারণ দেশ সঠিক পথে আছে: অর্থমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, ২০২৪–২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট এখনও সংসদে পাস না হওয়ায় বাজেট প্রস্তাবের পুনর্বিবেচনার এখনও সুযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
20 June, 2024, 08:15 pm
Last modified: 22 June, 2024, 01:11 pm
বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজিত একটি সেমিনারে কথা বলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ পাচ্ছে কারণ বিশ্বব্যাংক মনে করে দেশ সঠিক পথে রয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে এমন সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।

'এটি একটি জনবান্ধব বাজেট। অনেকে বলে দেশ দেউলিয়া হয়ে গেছে। কোথায় দেউলিয়া হয়েছে? বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে। [সে কারণে] তারা আমাদের ঋণ দিচ্ছে,' বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির আয়োজিত 'বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট ২০২৪–২০২৫' শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ২০২৪–২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট এখনও সংসদে পাস না হওয়ায় বাজেট প্রস্তাবের পুনর্বিবেচনার এখনও সুযোগ রয়েছে।

গত ৬ জুন জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বক্তৃতায় তিনি বলেন, 'কৃষি বাংলাদেশের প্রধান খাত। কৃষি না থাকলে বিপর্যয় হবে। ঈদুল আজহায় এক কোটির বেশি পশু কোরবানি হয়েছে। সব পশুই আমাদের দেশের। এটাও অর্থনীতির একটা সূচক।'

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক শামসুল আলম প্রস্তাবিত বাজেটকে 'সাহসী' বলে অভিহিত করেছেন।

'অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী বাজেটের আকার আরও দুই লাখ কোটি টাকা হওয়ার কথা ছিল। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেট ছোট রাখতে হয়েছে। তবে জনগণকে খুশি রাখতে বড় বাজেটের প্রয়োজন। অতএব, এটাকে সাহসী বাজেট বলতে হবে,' তিনি বলেন।

তিনি মূল্যস্ফীতি মোকাবিলায় আমদানি নীতি সহজ করার আহ্বান জানান।

'কখনও কখনও আমদানির সিদ্ধান্ত নিতে ২–৩ মাস সময় লাগে। এ সময়ে পণ্যের দাম অনেক বেড়ে যায়। যখন চাহিদা এবং জোগানের মধ্যে ব্যবধান থাকে, তখন এটি সিন্ডিকেটের পথ প্রশস্ত করে,' তিনি বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার আগামী বছর থেকে স্থায়ী দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করছে। সরকার সেই লক্ষ্যে ডিলারের সংখ্যা বর্তমান সাত হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার করার পরিকল্পনা করেছে।

বর্তমানে এসব পণ্য টিসিবির ট্রাক এবং নির্ধারতি বিক্রয় কেন্দ্রগুলোতে এক কোটি পরিবারের কাছে বিক্রি করা হয়।

প্রতিমন্ত্রী সেচের জন্য ভূপৃষ্ঠের পানি ব্যবহার করার আহ্বান জানিয়ে বলেন, এমনটা করলে উৎপাদন খরচ কমে যাবে।

Related Topics

টপ নিউজ

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী / বিশ্বব্যাংক / ঋণ / বাজেট ২০২৪-২৫ / বাজেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net