Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
বার্ড স্ট্রাইক কী? পাখির সাথে বিমানের সংঘর্ষে কী ঘটে?

আন্তর্জাতিক

সিএনএন
19 June, 2024, 01:55 pm
Last modified: 20 June, 2024, 01:36 pm

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • এক দিনের স্বর্গপাখি
  • প্রাণী প্রেমী শরীফ খান এবং এক আহত সবুজ ঘুঘুর গল্প

বার্ড স্ট্রাইক কী? পাখির সাথে বিমানের সংঘর্ষে কী ঘটে?

সবচেয়ে বড় বার্ড স্ট্রাইকের ঘটনাটি সম্ভবত ২০০৯ সালে ঘটেছিল। সে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই এর সামনে একঝাঁক পাখি এসে পড়ে। বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে কোনো রকমে হাডসন নদীতে অবতরণ করান।
সিএনএন
19 June, 2024, 01:55 pm
Last modified: 20 June, 2024, 01:36 pm
ফাইল ছবি/এএফপি/গেটি ইমেজেস

নিউজিল্যান্ডের কুইন্সটাউন থেকে সোমবার স্থানীয় সময় রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে যাত্রা করে ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের একটি বিমান। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটির ডানপাশের ইঞ্জিন বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করে। এরপর সেটিতে আগুন ধরে যায়।

পাইলট তৎক্ষণাৎ কাছের একটি এয়ারপোর্টে বিমানটির জরুরি অবতরণ করান। এতে প্রাণে বেঁচে যান বিমানে থাকা ৭৩ যাত্রী ও ক্রু।

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স জানিয়েছে, এ ঘটনার কারণ 'সম্ভাব্য বার্ড স্ট্রাইক'। তবে কুইন্সটাউন এয়ারপোর্ট অবশ্য এতে দ্বিমত জানিয়ে বলেছে, 'ওই সময়ে এয়ারফিল্ডে কোনো পাখির উপস্থিতি ধরা পড়েনি।'

যদিও ঘটনাটির কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বিমানের জন্য বার্ড স্ট্রাইক খুবই সাধারণ ও বাস্তব একটি ঝুঁকি। এটি বিমানের ক্ষয়ক্ষতি এমনকি আরোহীদের মৃত্যুর কারণও হতে পারে।

বার্ড স্ট্রাইক কি এবং এটি কতটা সাধারণ বিষয়?

বার্ড স্ট্রাইক হলো বিমান ও পাখির মধ্যে সংঘর্ষ। ১৯০৫ সালে ওহাইওতে সর্বপ্রথম বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করা হয়েছিল । 

বর্তমানে প্রায়ই এ ধরনের ঘটনা দেখা যায়। সবচেয়ে বড় বার্ড স্ট্রাইকের ঘটনাটি সম্ভবত ২০০৯ সালে ঘটেছিল। সে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই এটির সামনে একঝাঁক পাখি এসে পড়ে। বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে কোনো রকমে হাডসন নদীতে অবতরণ করান।

২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ১৬ হাজার ৬২৬টি বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করেছে।

অন্যদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কেবল ২০২২ সালেই ১৭ হাজার ২০০ বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে।

বার্ড স্ট্রাইক কোথায় ঘটে, এর প্রভাব কী? 

ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের মতে, ৯০ শতাংশ বার্ড স্ট্রাইক বিমানবন্দরের কাছাকাছি ঘটে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই বিমান উড্ডয়নের পর পর, অবতরণের সময় কিংবা বিমান যখন অল্প উচ্চতায় ওড়ে তখন এ ঘটনা বেশি ঘটে।

বার্ড স্ট্রাইকের কারণে বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায়। আর ছোট বিমানের ক্ষেত্রে, বিশেষ করে এক ইঞ্জিনের বিমান হলে এর প্রভাব আরও মারাত্মক হতে পারে। ১৯৮৮ সাল থেকে বার্ড স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী ২৬২ জনের মৃত্যু হয়েছে এবং ২৫০টি বিমান ধ্বংস হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের সিভিল এভিয়েশন সেফটি অথোরিটি এ দুর্ঘটনা রোধে কিছু পরামর্শ দিয়েছে। যেমন- বিমানবন্দরে নির্দিষ্ট ধরনের গাছ ও ঘাস লাগানো, যেগুলোর প্রতি পাখি আকৃষ্ট হয় না। শব্দের সাহায্যে পাখিদের রানওয়ে থেকে দূরে রাখার ব্যবস্থা করা।


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বিমান / পাখি / সংঘর্ষ / পাইলট / এয়ারপোর্ট / অবতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • মুন্সীগঞ্জে গরুর হাটের ইজারা ও আধিপত্য নিয়ে সংঘর্ষ: টেঁটাবিদ্ধ ৩ জনসহ আহত ১২
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 
  • এক দিনের স্বর্গপাখি
  • প্রাণী প্রেমী শরীফ খান এবং এক আহত সবুজ ঘুঘুর গল্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net