Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
17 June, 2024, 11:55 am
Last modified: 19 June, 2024, 02:49 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

দলের বোলিং আক্রমণে সবকিছু আছে বলে মনে করেন শান্ত

আগুনে বোলিংয়ে অল্প পুঁজি নিয়েও জয়ের আশা আরও জোরদার করলেন তানজিম হাসান সাকিব। সঙ্গে থাকলো মুস্তাফিজুর রহমানের তোপও।
টিবিএস রিপোর্ট
17 June, 2024, 11:55 am
Last modified: 19 June, 2024, 02:49 pm

সোমবার সকাল, বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। এদিন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করলো বাংলাদেশ ক্রিকেট দল। চার ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ঈদ-আনন্দেই সুপার এইটের টিকেট কাটলো নাজমুল হোসেন শান্তর দল। 

এই গ্রুপে থেকে শেষ আটে ওঠা আরেক দল দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে এক নম্বর গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

নেপালের বিপক্ষে ব্যাট হাতে শুরুতেই বিপর্যয়, যা অবিরতভাবে চলতে থাকলো। নেপালের বোলারদের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে যেতে থাকলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আসা-যাওয়ার মিছিল শেষে স্কোরকার্ডে জমা হলো সামান্য পুঁজি। 

নেপাল বলেই হয়তো তখনও আশা ছাড়েনি বাংলাদেশ। আগুনে বোলিংয়ে সেই আশা আরও জোরদার করলেন তানজিম হাসান সাকিব। সঙ্গে থাকলো মুস্তাফিজুর রহমানের তোপও। আর বোলারদের এমন রুদ্রমূর্তি ধারণেই ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানে ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। 

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বোলারদেরই কৃতিত্ব দিলেন, 'আমরা ব্যাটিং খুব একটা ভালো করছি না। তবে আমরা জানি, যেকোনো পুঁজি আমরা ডিফেন্ড করতে পারি যদি আমরা দ্রুত উইকেট তুলে নিতে পারি। আমরা বোলারদের এটাই বলেছি।'  

বোলারদের প্রশংসায় এখানেই থামেননি শান্ত, 'আমাদের সবকিছু আছে। গত দুই-তিন বছরে এই ফাস্ট বোলাররা কঠিন পরিশ্রম করেছে। টি-টোয়েন্টিতে বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তারা নিজেদের ফর্ম সামনে ধরে রাখতে পারবে।'

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / তানজিম হাসান সাকিব / মুস্তাফিজুর রহমান / নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net