Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে ৬ থেকে ৫ শতাংশে আনতে অর্থনীতিবিদদের ৩ পরামর্শ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 June, 2024, 07:00 pm
Last modified: 20 June, 2024, 01:16 pm

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%

বিদ্যমান মূল্যস্ফীতি কমিয়ে ৬ থেকে ৫ শতাংশে আনতে অর্থনীতিবিদদের ৩ পরামর্শ

মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, [দেশটিতে] সুদের হার প্রায় দুই ডিজিট (বাংলাদেশের মতো) থেকে ৩ শতাংশের কাছাকাছি নেমে আসে।
টিবিএস রিপোর্ট
12 June, 2024, 07:00 pm
Last modified: 20 June, 2024, 01:16 pm
কিছু পদক্ষেপ নিলে বাংলাদেশের বিদ্যমান মূল্যস্ফীতি কমে ৬ থেকে ৫ শতাংশে নেমে আসতে পারে বলে মত প্রকাশ করেছেন কয়েকজন অর্থনীতিবিদ। প্রতীকী ছবি: সংগৃহীত

যদি বাংলাদেশ ব্যাংক একটি শক্তিশালী মুদ্রানীতি গ্রহণ করে, বাণিজ্যিক ব্যাংককে অতিরিক্ত তারল্য সহায়তা দেওয়া থেকে বিরত থাকে এবং বাজেট ঘাটতি মেটাতে টাকা না ছাপে, তাহলে ছয় থেকে নয় মাসের মধ্যে দেশের মূল্যস্ফীতির হার কমে আসা উচিত।

বুধবার (১২ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

রাজধানীর গুলশানে এমসিসিআই মিলনায়তনে 'বাজেট ইনসাইটস: চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটিজ' শীর্ষক এক উপস্থাপনায় তিনি বলেন, 'আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বিশ্বের সব প্রধান অর্থনীতিতে কঠোর মুদ্রানীতি মূল্যস্ফীতির হার দ্রুত কমাতে অবদান রেখেছে।'

মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, [দেশটিতে] সুদের হার প্রায় দুই ডিজিট (বাংলাদেশের মতো) থেকে ৩ শতাংশের কাছাকাছি নেমে আসে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) এবং পিআরআই আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও ভারতেও একই ধরনের ইতিবাচক উন্নয়ন দেখা গেছে।

আহসান এইচ মনসুর বলেন, 'এসব দেখে আমরা আশা করতে পারি যে, বাংলাদেশে একই ধরনের পদক্ষেপের ফলে মূল্যস্ফীতির হার কমিয়ে ৬ থেকে ৫ শতাংশে পর্যন্ত নামিয়ে আনা যেতে পারে।'

পিআরআই-এর চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, ব্যয়ের দিক থেকে অনেক বেশি প্রায়োগিক ও বাস্তবসম্মত এ বাজেট সঠিক পথে আছে।

'কেউ কেউ বলছেন এটি [বাজেট] সংকোচনমূলক, কিন্তু এটি সংশোধিত বাজেটের তুলনায় মাঝারি রকমের সম্প্রসারণমূলক,' তিনি আরও বলেন।

যদিও পিআরআই চেয়ারম্যান জানিয়েছেন, রাজস্ব লক্ষ্যমাত্রাকে তিনি বাস্তবসম্মত বলে মনে করেন, তবে তিনি বাজেটে আমূল সংস্কারও প্রত্যাশা করেন।

'বাজেট ঘাটতি গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। আদর্শত, বাজেট ঘাটতি সংকোচনমূলক রাজস্ব ও মুদ্রানীতিকে সমর্থন করে,' সাত্তার বলেন।

বাজেটে 'মেড ইন বাংলাদেশ' প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি জাতীয়তাবাদী ধারণা।

তিনি বলেন, মেড ইন বাংলাদেশের নীতিগত সহায়তা যদি বৈশ্বিক বাজারে বিক্রির দিকে পরিচালিত হয়, তাহলে প্রবৃদ্ধি ৭–৮ শতাংশ হতে পারে, যা বেড়ে ১০ শতাংশেও পৌঁছাতে পারে।

তিনি অবশ্য আরও বলেন, 'অভ্যন্তরীণ বাজারে বিক্রির মাধ্যমে এমন প্রবৃদ্ধি অর্জনের উদাহরণ কোনো দেশে নেই।'

আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / মূল্যস্ফীতির হার / অর্থনীতিবিদ / বাজেট ২০২৪-২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসির সদস্য পদ থেকে সাদিক আহমেদের স্বেচ্ছায় পদত্যাগ
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net