Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
ওমানকে উড়িয়ে স্কটল্যান্ডের আরেকটি জয়

খেলা

টিবিএস রিপোর্ট
10 June, 2024, 02:45 am
Last modified: 10 June, 2024, 02:51 am

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

ওমানকে উড়িয়ে স্কটল্যান্ডের আরেকটি জয়

এই জয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা ভালোভাবেই বেঁচে থাকলো স্কটল্যান্ডের। পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট ও দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে স্কটিশরা। এরপরই দুই জয় পাওয়া অস্ট্রেলিয়া। দুই ম্যাচে এখনও জয়হীন ইংল্যান্ড।
টিবিএস রিপোর্ট
10 June, 2024, 02:45 am
Last modified: 10 June, 2024, 02:51 am

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেও লাভ হয়নি, বৃষ্টির পেটে চলে যায় ম্যাচটি। পরের ম্যাচে নামিবিয়াকে সহজেই হারায় স্কটল্যান্ড। ব্যাটে-বলের দারুণ ছন্দ ধরে রাখা দলটি তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করলো। স্কটিশদের সামনে পাত্তাই পেল না ওমান। বড় জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করলো স্কটল্যান্ড। 

রোববার রাতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে ওমানকে ৭ উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে এটা তাদের টানা দ্বিতীয় জয়। পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট ও দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে স্কটিশরা। 

সুপার এইটে ওঠার সম্ভাবনা ভালোভাবেই বেঁচে থাকলো স্কটল্যান্ডের। দুই জয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। তাদের পরের দুই ম্যাচ স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। একটিতে জিতলেই অজিরা যাবে সুপার এইটে। দুই ম্যাচে এখনও জয়হীন ইংল্যান্ড। ওমান ও নামিবিয়াকে হারালেও তাদের পয়েন্ট হবে ৫, যা স্কটল্যান্ডের সমান। তাই শুধু জিতলেই হবে না, নেট রান রেটের সমীকরণও রাখতে হবে মাথায়। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে ওমান। দলটির ওপেনার ওপেনার প্রতীক আতাভালের হাফ সেঞ্চুরি ও আয়ান খানের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৭ উইকেটে ১৫০ রান তোলে ওমান। বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। জবাবে জর্জ মানজি ও ম্যাচসেরা ব্র্যান্ডন ম্যাকমালেনের খুনে ব্যাটিংয়ে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় স্কটল্যান্ড, ৪১ বল হাতে রেখে জেতে তারা। 

লক্ষ্য তাড়ায় ৩টি উইকেট হারালেও বিন্দুমাত্র চাপ বুঝতে হয়নি স্কটল্যান্ডকে। নেমেই ঝড়তোলা মানজি ২০ ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেও অপরাজিত থাকেন ম্যাকমালেন। মাইকেল জোন্স ১৬, অধিনায়ক রিচি বেরিংটন ১৩ ও ম্যাথু ক্রস অপরাজিত ১৫ রান করেন। ওমানের বিলাল খান, অধিনায়ক আকিব ইলিয়াস ও মেহরান খান একটি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা ওমানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন প্রতীক। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৪০ বলে ৫টি চার ও ২টি চক্কায় ৫৪ রান করেন। ৩৯ বলে ৪টি চারে ৪৪ রান করেন আয়ান। এ ছাড়া নাসিম ১০, ইলিয়াস ১৬ ও মেহরান ১৩ রান করেন। আয়ারল্যান্ডের সাফিয়ান শরিফ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল, ক্রিস সোল ও ক্রিস গ্রিভস। 

Related Topics

টপ নিউজ

স্কটল্যান্ড ক্রিকেট দল / ওমান ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের
  • বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
    বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

2
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

3
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেড থেকে বছরে প্রায় ৯৮ মিলিয়ন ডলারের স্যুট রপ্তানি ইউনিভার্সাল মেনসওয়্যারের

4
বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের
অর্থনীতি

বন্ধ ৩ রাষ্ট্রায়ত্ত কারখানার জমিতে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা সরকারের

5
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net