Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 09:20 am
Last modified: 08 June, 2024, 09:39 am

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে আফগানিস্তানের ঐতিহাসিক জয়

নিজেদের প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল উগান্ডার বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছিলেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান। বল হাতে আগুন ঝরিয়েছিলেন ফজলহক ফারুকি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক একই চিত্রনাট্য অনুসরণ করে জিতেছে রশিদ খানের দল, ঠিক যেন দেজাভ্যু!
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 09:20 am
Last modified: 08 June, 2024, 09:39 am

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন সাজিয়ে বসেছে চমকের পসরা। একের পর এক বড় দল বধ করে চলেছে অপেক্ষাকৃত কম শক্তির দলগুলো। যার সর্বশেষ উদাহরণ নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়। তাও আবার যেনতেন জয় নয়, রীতিমতো বিধ্বস্ত হয়েছে কিউইরা। আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। 

নিজেদের প্রথম ম্যাচে আফগানরা জিতেছিল উগান্ডার বিপক্ষে। সেই ম্যাচে ব্যাট হাতে দলকে পথ দেখিয়েছিলেন দুই ওপেনার গুরবাজ আর ইব্রাহিম জাদরান। বল হাতে আগুন ঝরিয়েছিলেন ফজলহক ফারুকি। নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক একই চিত্রনাট্য অনুসরণ করে জিতেছে রশিদ খানের দল, ঠিক যেন দেজাভ্যু! 

আফগানিস্তানের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফারুকি আর রশিদের তোপে পড়ে কিউইরা। ম্যাচে চারটি করে উইকেট নিয়েছেন ফারুকি এবং রশিদ। বাকি দুটি পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার শুরুটা করেন ফারুকি। 

প্রথম চার ব্যাটসম্যানের তিনজনকেই আউট করেন এই বাঁহাতি পেসার। তার বোলিং তোপে ৩৩ রানে চার উইকেট হারিয়ে পরাজয় দেখতে থাকে কেন উইলিয়ামসনের দল। নিজে নয় রানের বেশি করতে পারেননি কিউই অধিনায়ক। 

আফগানিস্তানের জয়ের বাকি কাজটুকু সারেন রশিদ ও নবি।  নবম ওভারে প্রথম দুই বলে মার্ক চ্যাপমান ও মাইকেল ব্রেসওয়েলকে পর পর ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পাওয়া রশিদ কিউইদের ম্যাচ থেকেই ছিটকে দেন।

হ্যাটট্রিক করতে না পারলেও পরে আরও দুটি উইকেট নিয়ে দলকে ৭৫ রানের বড় জয় এনে দেন তিনি। মাঝে ১৬ রানে দুই উইকেট নেওয়া নবির শিকার মিচেল স্যান্টনার আর গ্লেন ফিলিপস। চার উইকেট নিতে সমান ১৭ রান করে খরচ করেছেন রশিদ-ফারুকি। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উগান্ডা ম্যাচের মতো আজও দুর্দান্ত শুরু পায় আফগানিস্তান। আগের ম্যাচে ১৫৪ রানের জুটি গড়া গুরবাজ-ইব্রাহিম জাদরান আজও সেঞ্চুরি রানের জুটি গড়েছেন। আজ দুজনের ১০৩ রানের জুটিতে  আফগানরা বড় রানের সংগ্রহই দেখছিল। 

তবে ব্যক্তিগত ৪৪ রানে ইব্রাহিম আউট হওয়ার পর রানের গতি কমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন গুরবাজ। সমান পাঁচটি করে চার-ছয় মেরেছেন এই ওপেনার। কিউইদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট ও হেনরি।

Related Topics

টপ নিউজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ / নিউজিল্যান্ড ক্রিকেট দল / আফগানিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • আফগানিস্তানকে নিষিদ্ধ করার আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • স্মরণীয় জয় তুলে নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিলো আফগানিস্তান
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net