Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 08:25 am
Last modified: 08 June, 2024, 10:56 am

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্বার বোলিং করলেন লেগ স্পিনার রিশাদ। আগুনে বোলিং করলেন মুস্তাফিজ, দাপট দেখালেন তাসকিনও। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে দারুণ ফিল্ডিং; তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকাতে পারলো বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 08:25 am
Last modified: 08 June, 2024, 10:56 am

উইকেট থেকে সুবিধা নিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা দাপুটে ব্যাটিং করতে থাকলেও বাংলাদেশের বোলাররা আবহ পাল্টে দিতে সময় নিলেন না। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্বার বোলিং করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগুনে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, দাপট দেখালেন তাসকিন আহমেদও। 

দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে দারুণ ফিল্ডিং; তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকাতে পারলো বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান তুলেছে শ্রীলঙ্কা। যদিও তাদের শুরু দেখে মনে হয়েছিল, বড় লক্ষ্য দিতে যাচ্ছে দলটি। ২ উইকেটে পাওয়ার প্লেতে থেকে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা। 

কিন্তু ১৫তম ওভারে টানা দুই উইকেট তুলে নিয়ে লঙ্কানদের দিক ভুলিয়ে দেন রিশাদ। পরের ওভারে আরেকটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন তিনি। এরপর মুস্তাফিজ, তাসকিনরা শ্রীলঙ্কাকে বেশি দূর এগোতে দেননি।

বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন, রানের খাতা খুলতে পারেননি চারজন ব্যাটসম্যান। শুরুতে শ্রীলঙ্কাকে ঠিক পথে রাখা পাথুম নিসাঙ্কা দারুণ ব্যাটিংয়ে ইনিংসের সর্বোচ্চ রান করেন। মুস্তাফিজের শিকারে পরিণত হওয়া ডানহাতি ওপেনার ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেন।

২৬ বলে ২১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। বাকি কেউ ২০ রানের বেশি করতে পারেননি। কুশ মেন্ডিস ১০, চারিথ আসালাঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন। অভিষেকই আলো ছড়ানো রিশাদ ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন। মুস্তাফিজের শিকারও ৩ উইকেট, তবে তিনি আরও কৃপণ বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান দেন বাঁহাতি এই পেসার। 

চোট কাটিয়ে ফেরা তাসকিন শুরুতে ভালো না করতে পারলেও দ্রুতই ছন্দ খুঁজে নেন। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৫ রানে ২টি উইকেট নেন। রিশাদের মতো তানজিম হাসান সাকিবেরও আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হলো। ঝলমলে না হলেও অভিষেক পর্বটা মনে রাখার মতোই হয়েছে তার। ডানহাতি তরুণ এই পেসার ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট পান। খরুচে সাকিব আল হাসান ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট পাননি। এক ওভার করা মাহমুদউল্লাহ রিয়াদের খরচা ৪ রান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • দ্রাবিড়েরও আগে নিজের বোনাস কমানোর অনুরোধ করেন রোহিত
  • ভারতের বিপক্ষে ম্যাচের আগে কী ঘটেছিল, জানালেন তাসকিন
  • ‘ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বরদাশত করা হবে না’
  • শান্তর বক্তব্যে হতাশ পাপন বললেন, ‘এটা গ্রহণযোগ্য নয়’
  • ঘুম কাণ্ডে দলের সবার কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, জানালেন সাকিব

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net