Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ট্রান্সজেন্ডারসহ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকরা

আন্তর্জাতিক

এনডিটিভি
07 June, 2024, 11:30 am
Last modified: 07 June, 2024, 11:37 am

Related News

  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ট্রান্সজেন্ডারসহ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকরা

সূত্রের খবর অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি অতিথির জন্য আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।
এনডিটিভি
07 June, 2024, 11:30 am
Last modified: 07 June, 2024, 11:37 am
ছবি: রয়টার্স/আদনান আবিদি/ফাইল ফটো

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন নরেন্দ্র মোদি। রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে শুধু বিশ্বনেতারা না, 'বিকশিত ভারত রাষ্ট্রদূত' যারা ভারতের অগ্রগতিতে অবদান রেখেছিলেন তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এই বিশেষ আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধাভোগী, কিছু রূপান্তরকামী ব্যক্তি (ট্রান্সজেন্ডার), সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিক (নতুন সংসদ ভবন সহ) এবং পরিচ্ছন্নতা কর্মীরা (সাফাই কর্মী)। বন্দে ভারত ট্রেন এবং মেট্রো প্রকল্পের মতো মূল রেল প্রকল্পে কাজ করা ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী মোদির তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি অতিথির জন্য আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।

ভারত সরকারের 'নেইবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশী প্রথম' নীতির প্রতিফলন ঘটিয়ে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক।

২০১৪ সালে সার্কভুক্ত দেশগুলোর নেতারা মোদির প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ২০১৯ সালে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দেশগুলোর নেতারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদি দ্বিতীয় ভারতীয় যিনি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছেন।

মঙ্গলবার দেশটির ৫৪৩টি আসনের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট 'ইনডিয়া' পেয়েছে ২৩৩টি আসন। অন্যান্য দলের প্রাপ্ত আসনসংখ্যা ১৮টি। 

এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ২০১৪ এবং ২০১৯-এর মতো এ বার বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কারণ, ৫৪৫ আসনের (দু'টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। বিজেপি একক ভাবে জিতেছে ২৪০টি আসন। 

বিজেপির এ এনডিএ জোটের সবচেয়ে বড় শরিক হলেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। তাদের দল যথাক্রমে ১৬ এবং ১২টি আসন পেয়েছে। সরকার গঠনে এই দুইজনের দল মোদিকে বড় সমর্থন দিচ্ছেন।

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / শপথ গ্রহণ / ভারতের লোকসভা নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ট্রাম্প-মোদি বৈঠক কি ভারত-যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে থাকা সম্পর্ক স্বাভাবিক করতে পারবে?
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • জ্বালানি বেচতে হঠাৎ করেই ভারত সফরে রুবিও
  • টফি আর সেলফি: ইতালি-ভারত দ্বিপক্ষীয় বৈঠকে স্পটলাইট কাড়ল 'মেলোডি' জুটি

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net