Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
ইটের ওপর কর বৃদ্ধির প্রস্তাব; বাড়তে পারে নির্মাণ খরচ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 June, 2024, 09:00 pm
Last modified: 08 June, 2024, 01:23 pm

Related News

  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের

ইটের ওপর কর বৃদ্ধির প্রস্তাব; বাড়তে পারে নির্মাণ খরচ

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেন, “আমি ইট, ব্রিকস চিপস ও মিকাড ব্যাটস এর ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্রভেদে ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করছি।"
টিবিএস রিপোর্ট
06 June, 2024, 09:00 pm
Last modified: 08 June, 2024, 01:23 pm
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ইটের ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায় ইট প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা জানান, এর ফলে ইটের দামও বাড়বে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেন, "আমি ইট, ব্রিকস চিপস ও মিকাড ব্যাটস এর ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্রভেদে ১০ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করছি।"

এই বিষয়ে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের (বিবিএমওএ) সাবেক সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক টিবিএসকে বলেন, "ট্যাক্স বাড়ানো হলে ইটের দাম বর্তমান বাজারদরের চেয়ে বাড়বে। আগামী অর্থবছর থেকে এটি কার্যকর হওয়ায় ইটের দামও তখন থেকেই বাড়বে।"

এদিকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর সাবেক কার্যনির্বাহী সদস্য নাইমুল ইসলাম খান টিবিএসকে বলেন, "ইট একটি অপরিহার্য নির্মাণ সামগ্রী। ইটের ওপর কর বাড়ালে ইটের দামও বাড়বে। সে অনুযায়ী ভবন নির্মাণের খরচও বাড়বে।"

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার, যা বিদায়ী অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ পয়েন্ট বেশি।

আজ বৃহস্পতিবার (৬ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত বাজেটের আকারে সম্মতি দেন।

এবারের বাজেট আগের বছরগুলোর তুলনায় ভিন্ন। সাধারণত, নতুন অর্থবছরের বাজেট আগের অর্থবছরের তুলনায় ১০ শতাংশ থেকে ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে এ বছর বাজেটের আকার চলতি অর্থবছরের তুলনায় ৮ শতাংশের কম বাড়ছে।

Related Topics

টপ নিউজ

ইট / বাজেট / কর আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ প্রায় বাজেটের সমান: ফাহমিদা খাতুন
  • ‘পাতলা মানুষকে আরও ওজন কমাতে বলার’ মতো অবস্থা বাজেটের: অর্থসচিব
  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net